যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় সাইবার পরিচালক কার্স্টেন ডেভিস
দর্পণ টিভি লন্ডন
২০ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় সাইবার পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পেন্টাগনের প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিস। তিনি এ পদে শন কেয়ার্নক্রসের স্থলাভিষিক্ত হচ্ছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শন কেয়ার্নক্রসের পদত্যাগের খবর প্রকাশের পরপরই ডেভিসের নিয়োগের ঘোষণা আসে। নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী স্টিফেন মিলারকে আস্থার জন্য ধন্যবাদ জানান ডেভিস। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নেতৃত্বের প্রশংসা করেন তিনি।
পোস্টে ডেভিস বলেন, আগামী প্রজন্মের জন্য সাইবার জগতে আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের সামনে। এ লক্ষ্য অর্জনে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো আধুনিকায়ন, সাইবার নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য বিপর্যয় মোকাবিলার সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোর ভিত্তি আরও শক্তিশালী ও আধুনিক করে গড়ে তুলতে হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় সাইবার পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ায় কার্স্টেন ডেভিসকে অভিনন্দন জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় সাইবার পরিচালক কার্স্টেন ডেভিস
বিস্তারিত কমেন্টে
২০ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK