দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ
দর্পণ টিভি লন্ডন
১৮ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
দেশের ৪ হাজার ৫৮৮টি ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে ১৮০ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার টাকা ছাড় করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের সাধারণ বরাদ্দ বা বিবিজির দ্বিতীয় কিস্তি হিসেবে এ অর্থ ছাড় করা হয়েছে। মোট বরাদ্দের মধ্যে সাধারণ বরাদ্দ খাতে নির্ধারিত রয়েছে ৭২৩ কোটি ৫০ লাখ টাকা। এর দ্বিতীয় কিস্তি হিসেবে ১৮০ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার টাকা ছাড় করা হয়েছে।
ছাড় করা অর্থ পেতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসককে সরকারি মঞ্জুরি আদেশ অনুযায়ী টিআর ফরম নম্বর ৩২-এ বিল প্রস্তুত করতে হবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষরসহ বিলটি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে। এ ক্ষেত্রে ইউএনও আয়ন ও ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
অর্থ ছাড়ের প্রক্রিয়ায় জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের নির্ধারিত ব্যাংক হিসাবে অ্যাকাউন্ট পে-ইং চেক ইস্যু করা হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে বরাদ্দের অর্থ পাঠানো হবে।
মঞ্জুরি আদেশে অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে অর্থ উত্তোলন এবং ব্যয়ের সব তথ্য ক্যাশবুক, রেজিস্টার ও প্রয়োজনীয় হিসাব বইয়ে যথাযথভাবে লিপিবদ্ধ ও সংরক্ষণ করতে হবে।
বরাদ্দের অর্থ ব্যয়ের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা ২০২১, সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ২০২৫ এবং প্রচলিত সব আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে। অব্যয়িত অর্থ আগামী ৩০ জুন ২০২৭ তারিখের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।
অর্থ ছাড়ের আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ বিভাগের সচিব, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং দেশের সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে ইউএনওদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসকের প্রস্তুত করা বিলে প্রতিস্বাক্ষর করে তা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ
বিস্তারিত কমেন্টে
১৮ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK