ইসলামিক ফাউন্ডেশনকে পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত রূপান্তর কাঠামো ও সাংগঠনিক রূপরেখা তৈরি করে প্রতিষ্ঠানের মহাপরিচালকের কাছে জমা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন অফিসার্স অ্যাসোসিয়েশন। সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দ্রুত এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভীর কাছে প্রস্তাবিত রূপান্তর কাঠামো হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম।
ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের প্রয়োজনীয় উদ্যোগ নিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। পাশাপাশি প্রস্তাবিত রূপান্তর কাঠামোর সঙ্গে পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে। এ পরিপ্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ও সাংগঠনিক প্রস্তাব তৈরির কাজ চলছে।
অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রস্তাবে ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম, জনবল, প্রশাসনিক ব্যবস্থাপনা, সাংগঠনিক সক্ষমতা এবং ভবিষ্যৎ কর্মপরিধি বিবেচনা করা হয়েছে। প্রতিষ্ঠানটির জন্য কার্যকর ও সময়োপযোগী পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম তৈরির বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
সংশ্লিষ্টদের মতে, অধিদপ্তরে রূপান্তর হলে ইসলামিক ফাউন্ডেশনের প্রশাসনিক সক্ষমতা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হতে পারে। বিশেষ করে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কাজের সমন্বয়, জনবল ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকারিতা বাড়বে। সরকারি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতাও বাড়তে পারে।
ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের ধর্মীয়, সামাজিক, শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ, ইসলামী গবেষণা ও প্রকাশনা, পবিত্র কোরআন ও হাদিসবিষয়ক গবেষণা, ধর্মীয় সম্প্রীতি ও মূল্যবোধের বিকাশ এবং হজ ব্যবস্থাপনায় সহযোগিতা। এ ছাড়া মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করে প্রতিষ্ঠানটি।
রূপান্তর কাঠামো হস্তান্তরের পর প্রস্তাবটি পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধন করা হবে। এরপর পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম প্রস্তুত করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।