রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
দর্পণ টিভি লন্ডন
১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকল্পসংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে এই কার্যক্রমের অর্থ কেন্দ্রটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে, এমন নয়।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিটের ফার্স্ট গ্রিড কানেকশন বা এফজিসি হলো কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহের প্রক্রিয়া। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে নির্ধারিত ধাপে এ কার্যক্রম পরিচালিত হবে।
এ পর্যায়ে নকশাগত ও নিয়ন্ত্রক শর্ত মেনে কয়েক ঘণ্টার জন্য প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। পরবর্তী সময়ে উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে।
কেন্দ্রটির পূর্ণ উৎপাদন সক্ষমতা অর্জনে কয়েক মাস সময় লাগতে পারে। এ সময় রিঅ্যাক্টর, টার্বাইন, জেনারেটরসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। পরীক্ষার প্রয়োজনে পরিকল্পিতভাবে বিভিন্ন সময়ে প্রথম ইউনিট সাময়িক বন্ধ রাখতে হতে পারে। ফলে বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহ কখনো কমবে, আবার কখনো বাড়বে।
পরীক্ষামূলক সময়ে গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। তবে এ পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বেজলোড বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র আরও জানায়, প্রথম ইউনিটের সাময়িক বন্ধ থাকা এবং বিদ্যুৎ সরবরাহের ওঠানামার সঙ্গে সমন্বয় করে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে গ্রিড পরিচালনাকারী সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের গ্রিড সংযোগ উৎপাদন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক ধাপ। এর মাধ্যমে কেন্দ্রটির প্রযুক্তিগত ও পরিচালনাগত সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি পরবর্তী সময়ে উৎপাদন বাড়ানোর প্রস্তুতি নেওয়া হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
বিস্তারিত কমেন্টে
১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK