এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির
দর্পণ টিভি লন্ডন
১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
জতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতারক চক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করছে। কোনো কোনো ক্ষেত্রে তারা কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে। এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবা দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছে চক্রটি।
নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধন কিংবা এ-সংক্রান্ত অন্য কোনো সেবা দেওয়ার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হয় না। তাই এসব মাধ্যমে এনআইডি সংশোধন বা অন্য কোনো সেবার বিনিময়ে কেউ টাকা দাবি করলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।
বিজ্ঞপ্তিতে নাগরিকদের এনআইডি-সংক্রান্ত সেবা পেতে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্য ও সেবার জন্য নির্বাচন কমিশনের ১০৫ নম্বর হটলাইনেও কল করা যাবে।
এ ধরনের অনলাইন প্রতারণা থেকে নিজে সতর্ক থাকার পাশাপাশি বন্ধু, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও সচেতন করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির
বিস্তারিত কমেন্টে
১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK