লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
দর্পণ টিভি লন্ডন
১৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
প্রবাসী বাংলাদেশিদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা রক্ষা এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তাঁদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে আত্মপ্রকাশ করেছে সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ (SPOBP)।
শুক্রবার (১৩ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক ঘোষণাপত্রে প্রবাসীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান এবং অধিকার নিশ্চিত করতে ১১ দফা দাবি ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
ঘোষণাপত্রে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা নিজেদের শ্রম, মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের অবদানের যথাযথ মূল্যায়ন এবং নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
সংগঠনটির ১১ দফা দাবির মধ্যে রয়েছে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও বিদেশ থেকে ভোট দেওয়ার কার্যকর ব্যবস্থা চালু, দ্বৈত নাগরিকত্বধারীদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ সৃষ্টি এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইন সংশোধন। পাশাপাশি জুলাই সনদে প্রস্তাবিত উচ্চকক্ষে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।
এ ছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেটগুলোর সেবার মান উন্নয়ন এবং জবাবদিহি নিশ্চিত করা, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি বন্ধ করে নিরাপদ ও সম্মানজনক সেবা প্রদান এবং বিদেশে আটক বা আইনি সমস্যায় পড়া বাংলাদেশিদের দ্রুত আইনি ও কনস্যুলার সহায়তা দেওয়ার দাবি রয়েছে।
প্রবাসীদের সম্পদ সুরক্ষায় প্রতারণা ও সম্পত্তি দখলের অভিযোগ নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, বিদেশে কোনো প্রবাসীর মৃত্যু হলে সরকারি ব্যবস্থাপনায় মরদেহ দেশে ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা এবং রেমিট্যান্স, ব্যাংক আমানত ও বিনিয়োগে বিশেষ সুবিধা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
১১ দফার অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল শক্তিশালী করা, প্রবাসীদের জন্য পেনশন ব্যবস্থা চালু এবং বিদেশে উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জনকারীদের দেশে ফিরে কাজ করার পাশাপাশি জাতীয় উন্নয়নে অবদান রাখার সুযোগ নিশ্চিত করা।
সংগঠনটির প্রকাশিত উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির তালিকা অনুযায়ী, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারক জাজ মোহাম্মদ বেলায়েত হোসাইন এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাফিন।
কমিটির সহসভাপতি হিসেবে রয়েছেন ব্যারিস্টার আতাউর রহমান, রফিক হায়দার ও ড. মুহাম্মদ আনসার মোতাকিম। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আবদুল হালিম সরকার ও সৈয়দ জুলকারনাইন জুম্মা। প্রচার ও প্রকাশনা সম্পাদক অলিউল্লাহ নোমান, অফিস সম্পাদক সুমন মাহমুদ এবং অর্থ সম্পাদক জুবের আহমদ জাহিদ।
এ ছাড়া সংগঠনটির উপদেষ্টা পরিষদে বাংলাদেশের সাবেক বিচারপতি, আইনজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, গবেষক এবং প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন বলে ঘোষণাপত্রে জানানো হয়েছে।
প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছে সংগঠনটি। প্রয়োজনে সময়ের দাবি, কমিউনিটির মতামত ও স্বার্থ বিবেচনায় কর্মপরিকল্পনায় পরিবর্তন আনার কথাও বলা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চায় পরিষদটি।
ঘোষণাপত্রে আরও বলা হয়েছে, প্রবাসীদের সংগঠিত করে কার্যকর উদ্যোগ গ্রহণ, প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা এবং কমিউনিটির স্বার্থে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখবে সংগঠনটি।
প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবিগুলো বাস্তবায়নে নতুন এই সংগঠন ভবিষ্যতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, তা এখন দেখার বিষয়।
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
বিস্তারিত কমেন্টে
১৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK