২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর
দর্পণ টিভি লন্ডন
১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
২০২৭ সালের হজে বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটার বিপরীতে হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (১৮ নভেম্বর) মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা বৃদ্ধি করেছে। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটায়ও নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।
এ দুই ধরনের কোটায় হজে যেতে আগ্রহীদের নিবন্ধন কার্যক্রম ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই আগ্রহী হজযাত্রীদের নিবন্ধন শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর
বিস্তারিত কমেন্টে
১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK