শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আন্তর্জাতিক › সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার

icon
দর্পণ টিভি লন্ডন
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে বিশেষ সেমিনার আয়োজন করেছে লন্ডন বাংলা প্রেস ক্লাব।
১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে বাংলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সহকারী সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ। মূল আলোচনা উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান আহাদ। অনুষ্ঠানের শুরুতে তাঁকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নিয়মিত বার্ষিক সাংস্কৃতিক আয়োজন এ সিজন অব বাংলা ড্রামার সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যসহ বাংলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক অংশ নেন।
মূল বক্তব্যে অধ্যাপক ড. আতিকুর রহমান আহাদ বলেন, আধুনিক সাংবাদিকতায় প্রযুক্তির গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির সময়ে সাংবাদিকদের এ প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
তিনি সতর্ক করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দেওয়া তথ্য যাচাই না করে সত্য হিসেবে গ্রহণ করা সাংবাদিকতার জন্য ঝুঁকিপূর্ণ। কোনো তথ্য প্রকাশের আগে মূল সূত্র যাচাই, সত্যতা নিশ্চিত এবং প্রয়োজনে একাধিক নির্ভরযোগ্য উৎসের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা জরুরি। এ সময় তিনি সাংবাদিকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ২০টি ব্যবহারিক ও নিরাপদ অভ্যাস তুলে ধরেন।
সেমিনারে আগে যাচাই, পরে প্রকাশ প্রতিপাদ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সাংবাদিকতার কাজকে সহজ ও দ্রুত করার পাশাপাশি নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন যথাযথ দক্ষতা, দায়িত্বশীলতা এবং সতর্কতা। যাচাইবিহীন তথ্য কিংবা সামান্য ভুল প্রকাশের কারণে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা সাংবাদিক ও সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা এবং পাঠক-দর্শকের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকেরা গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। অধ্যাপক ড. আতিকুর রহমান আহাদ তাঁদের প্রশ্নের উত্তর দেন।
সেমিনারে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক দুই সভাপতি মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী ও মুহাম্মদ জুবায়ের উপস্থিত ছিলেন। এ ছাড়া ক্লাবের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হোসেন, সিনিয়র সহসভাপতি তাইসির মাহমুদ, সহসভাপতি আহাদ চৌধুরী বাবু, কোষাধ্যক্ষ আবদুল হান্নান, সাংগঠনিক ও প্রশিক্ষণ সম্পাদক আলাউর রহমান খান শাহীন, মিডিয়া ও আইটি সম্পাদক ফয়সল মাহমুদ এবং নির্বাহী সদস্য এনাম চৌধুরী অনুষ্ঠানে অংশ নেন।
আরও খবর
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
মালয়েশিয়ায় পাম তেল বাগানে বিদেশি কর্মী নিয়োগে ইতিবাচক প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় পাম তেল বাগানে বিদেশি কর্মী নিয়োগে ইতিবাচক প্রধানমন্ত্রী