৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
দর্পণ টিভি লন্ডন
১৯ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে লটারির টিকিটে ৫০০ ডলার জিতেছেন বলে ধারণা করেছিলেন ৬৮ বছর বয়সী এক ব্যক্তি। কিন্তু পরিবারের এক সদস্য লটারির অ্যাপ দিয়ে টিকিটটি স্ক্যান করার পর জানা যায়, তার প্রকৃত পুরস্কারের পরিমাণ ৫ লাখ ডলার। বড়দিন উপলক্ষে পরিবারের সঙ্গে কেনা একটি টিকিটেই আসে এই সৌভাগ্য।
মার্কিন সংবাদমাধ্যম ইউপিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাকম্ব কাউন্টির ওই বাসিন্দা ক্লিনটন টাউনশিপের ১৫ মাইল রোডে অবস্থিত এম অ্যান্ড এইচ পেট্রো এলএলসি থেকে ২৫ ডেজ অব উইনিং নামের লটারির টিকিটটি কিনেছিলেন।
লটারি কর্মকর্তাদের কাছে নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রতিবছর বড়দিনে তিনি ও তার স্ত্রী পরিবারের সদস্যদের জন্য লটারির টিকিট কেনেন। গত বছরও এর ব্যতিক্রম হয়নি। পারিবারিক আয়োজনে তাদের ছেলে টিকিটগুলো পাখার মতো ছড়িয়ে ধরে সবাইকে একটি করে বেছে নিতে বলেন। এরপর পরিবারের সদস্যরা টিকিট স্ক্র্যাচ করতে শুরু করেন।
টিকিট স্ক্র্যাচ করার এক থেকে দুই মিনিট পর পরিবারের একজন জানতে চান, কেউ কোনো পুরস্কার পেয়েছেন কি না। তখন ওই ব্যক্তি জানান, তার মনে হচ্ছে তিনি একটি পুরস্কার পেয়েছেন। তবে সেটি ৫০০ ডলার হবে বলে ধারণা করেছিলেন। পরে পরিবারের এক সদস্য লটারির অ্যাপ দিয়ে টিকিটটি স্ক্যান করলে ৫ লাখ ডলার জয়ের বিষয়টি নিশ্চিত হয়। এত বড় অঙ্কের পুরস্কারের খবর শুনে তিনি বিস্মিত হয়ে পড়েন।
তবে পুরস্কার জিতলেও সঙ্গে সঙ্গে অর্থ গ্রহণ করেননি তিনি। প্রায় এক বছর অপেক্ষার পর অবশেষে লটারি সদর দপ্তরে গিয়ে নিজের জেতা ৫ লাখ ডলার বুঝে নেন। তার কাছে এই অর্থ দেরিতে পাওয়া বড়দিনের এক অবিস্মরণীয় উপহার হয়ে উঠেছে।
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
বিস্তারিত কমেন্টে
১৯ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK