গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
দর্পণ টিভি লন্ডন
১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ তৈরির লক্ষ্যে আগামী ২৩ নভেম্বর সভা করবে নিম্নতম মজুরি বোর্ড। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরির হার নির্ধারণে সুপারিশ প্রণয়নের জন্য এ তৃতীয় সভা আহ্বান করা হয়েছে।
সভায় গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিদের কাছ থেকে মজুরি হারের লিখিত প্রস্তাব গ্রহণ করা হবে। পাশাপাশি শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ তৈরির বিষয়েও আলোচনা হবে। নোটিশে সংশ্লিষ্ট বোর্ড সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
বিস্তারিত কমেন্টে
১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK