মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার
দর্পণ টিভি লন্ডন
১৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস ব্যবহার করে প্রতারণা, অ্যাকাউন্ট হ্যাক ও অর্থ চুরির ঘটনা কমাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। গ্রাহকের নিজস্ব জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে নিবন্ধিত সিম দিয়ে এমএফএস অ্যাকাউন্ট খোলা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যৌথভাবে কাজ করছে। পাশাপাশি প্রতারণায় ব্যবহৃত ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট ও মোবাইল নম্বর বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে যশোর-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আজিজুর রহমানের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
সংসদ সদস্য জানতে চান, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চুরি, ফিশিং ইমেইলের মাধ্যমে মোবাইলের তথ্য হাতিয়ে নেওয়া, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক এবং ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা বন্ধে সরকারের পরিকল্পনা কী।
জবাবে প্রতিমন্ত্রী জানান, গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সিম নিবন্ধনে বায়োমেট্রিক যাচাই জোরদার করা হচ্ছে। একই সঙ্গে গ্রাহকের নিজের এনআইডির বিপরীতে নিবন্ধিত সিম ব্যবহার করে এমএফএস অ্যাকাউন্ট খোলার বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও বিটিআরসি সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও জানান, প্রতারণা সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে এসএমএস, ভয়েস মেসেজ ও গণমাধ্যমে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রতারণায় ব্যবহৃত ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট ও মোবাইল নম্বর বন্ধে বিটিআরসি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে জালিয়াতি কমানো এবং গ্রাহকের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার
মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার
বিস্তারিত কমেন্টে
১৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK