শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আন্তর্জাতিক › নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সমাধিসৌধ এলাকায় নীরবতা বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন সেনা প্রহরী স্পেশালিস্ট থমাস ইগলেসিয়াস। দায়িত্ব পালনে পেশাদারত্ব ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এবার সেই সেনাসদস্যকেই পদক দিয়েছেন হেগসেথ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার যুক্তরাষ্ট্রের ভেটেরান্স ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে। এদিন আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধের সামনে ছবি তোলার সময় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, তাঁর স্ত্রী ও ঊর্ধ্বতন উপদেষ্টাদের হাসি-ঠাট্টা এবং কথাবার্তা বলতে দেখা যায়। এ সময় দায়িত্বে থাকা সেনা প্রহরী স্পেশালিস্ট থমাস ইগলেসিয়াস তাঁদের নীরবতা বজায় রাখার জন্য সতর্ক করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইগলেসিয়াস হেগসেথের দলের কাছে গিয়ে উচ্চস্বরে জানান, সমাধিসৌধ এলাকায় সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও সম্মানজনক পরিবেশ বজায় রাখতে হবে।
পরে পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়, সমাধিসৌধে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিষ্ঠা ও পেশাদারত্বের স্বীকৃতি হিসেবে ইগলেসিয়াসকে জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল প্রদান করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
হেগসেথের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে তাঁকে ইগলেসিয়াসের হাতে পদক তুলে দিতে দেখা যায়। এ সময় যুক্তরাষ্ট্রের তৃতীয় পদাতিক রেজিমেন্ট ওল্ড গার্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন। এই রেজিমেন্টের সদস্যরাই অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধ পাহারার দায়িত্ব পালন করেন।
পদক প্রদানের ছবি প্রকাশ করে হেগসেথ সেনাসদস্যদের প্রতি সম্মান ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন। তিনি ইগলেসিয়াসের দায়িত্ব পালনের প্রশংসা করেন এবং সেনাদের পেশাদারত্ব বজায় রেখে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিহত ও নিখোঁজ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ।
আরও খবর
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
মালয়েশিয়ায় পাম তেল বাগানে বিদেশি কর্মী নিয়োগে ইতিবাচক প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় পাম তেল বাগানে বিদেশি কর্মী নিয়োগে ইতিবাচক প্রধানমন্ত্রী