চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব
দর্পণ টিভি লন্ডন
১৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই থেকে অক্টোবর) বাংলাদেশে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে সর্বোচ্চ ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার এসেছে সৌদি আরব থেকে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রেমিট্যান্স পাঠানোর শীর্ষ ১০ দেশের তালিকায় দ্বিতীয় যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার, তৃতীয় যুক্তরাষ্ট্র থেকে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার।
অন্য দেশগুলোর মধ্যে মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার, ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার, কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার এবং কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এসেছে।
মাসভিত্তিক হিসাবে, জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার, আগস্টে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার, সেপ্টেম্বরে ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার এবং সর্বশেষ অক্টোবরে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব
বিস্তারিত কমেন্টে
১৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK