বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★ ভিনিসিয়ুসের জোড়া গোলেও জয় পেল না ব্রাজিল, শেষ মুহূর্তে জাপানের নাটকীয় জয় ★ লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি ★
হোম › অর্থনীতি › জ্বালানি তেল আমদানিতে ব্যয় বেড়েছে ১০৫ শতাংশ, চলতি হিসাবে ঘাটতি ১৩৩ কোটি ডলার

জ্বালানি তেল আমদানিতে ব্যয় বেড়েছে ১০৫ শতাংশ, চলতি হিসাবে ঘাটতি ১৩৩ কোটি ডলার

icon
দর্পণ টিভি লন্ডন
জ্বালানি তেল আমদানিতে ব্যয় বেড়েছে ১০৫ শতাংশ, চলতি হিসাবে ঘাটতি ১৩৩ কোটি ডলার
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশের আমদানি ব্যয় রপ্তানি আয়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে বেড়েছে। এতে এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি প্রায় ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে জ্বালানি তেল আমদানিতে ব্যয় বেড়েছে ১০৫ শতাংশ। রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও সামগ্রিক বৈদেশিক লেনদেনে চাপ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের তথ্যের বরাত দিয়ে জানানো হয়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আমদানি ব্যয় দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৩ কোটি ডলার। আগের বছরের তুলনায় এ ব্যয় বেড়েছে ১৫ দশমিক ১ শতাংশ। একই সময়ে রপ্তানি আয় হয়েছে ১ হাজার ১৮৬ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেশি।
আমদানি ব্যয় বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে জ্বালানি তেল। প্রথম তিন মাসে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ৪২২ কোটি ডলারের বেশি ব্যয় হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ ব্যয় ১০৫ শতাংশ বেশি। এ ছাড়া ভোগ্যপণ্য আমদানির ব্যয় বেড়েছে ২৬ দশমিক ৫ শতাংশ।
এর প্রভাবে অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ডলারে। আগের বছরের একই সময়ে এ ঘাটতির পরিমাণ ছিল ৫৭১ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় ৩১ শতাংশ।
এদিকে প্রথম তিন মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ৮৫৯ কোটি ডলার। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৩ শতাংশ। তবে রেমিট্যান্সের এই প্রবৃদ্ধির পরও চলতি হিসাবে ১৩৩ কোটি ডলারের ঘাটতি রয়েছে। একই সময়ে সামগ্রিক লেনদেনের ভারসাম্যেও ঘাটতি দাঁড়িয়েছে ১১৬ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান মনে করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য আমদানি ব্যয় ও বাণিজ্য ঘাটতি বাড়ার অন্যতম কারণ। বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানির দাম কমে আসতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. জায়েদি সাত্তার মনে করেন, বৈদেশিক লেনদেনের ঘাটতি নিয়ন্ত্রণে শুধু আমদানি ব্যয় কমানোর দিকে নজর দিলেই হবে না, রপ্তানি সক্ষমতাও বাড়াতে হবে। মূলধনি পণ্য আমদানি কমে যাওয়ায় বিনিয়োগ ও উৎপাদন নিয়েও উদ্বেগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অর্থনীতিবিদদের পরামর্শ, জ্বালানির ওপর নির্ভরতা কমানো, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন বাজার সম্প্রসারণের মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নিতে হবে।