তিন দফা দাম বাড়ার পর কমল সোনার মূল্য, ভরিতে যত টাকা
দর্পণ টিভি লন্ডন
০৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
টানা তিন দফা দাম বাড়ার পর দেশের বাজারে সোনার মূল্য কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়।
শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, শুক্রবার (৬ নভেম্বর) সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। প্রতি ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকায়। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
এর আগে ৫ নভেম্বর সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তার আগে ৪ নভেম্বর দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়। এরও আগে ২ নভেম্বর সকালে প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছিল বাজুস।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
তিন দফা দাম বাড়ার পর কমল সোনার মূল্য, ভরিতে যত টাকা
বিস্তারিত কমেন্টে
০৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK