পোর্টসমাউথের লর্ড মেয়র আব্দুল কাদিরের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়
দর্পণ টিভি লন্ডন
৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
যুক্তরাজ্যের পোর্টসমাউথ সিটির উন্নয়ন, সামাজিক ঐক্য ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সহযোগিতা কামনা করেছেন শহরটির লর্ড মেয়র কাউন্সিলর আব্দুল কাদির।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়রের পার্লারে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এবিসি নিউজ বাংলার সম্পাদক আব্দুল বাছিরের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন পোর্টসমাউথ সিটির প্রথম ব্রিটিশ-বাংলাদেশি লর্ড মেয়র কাউন্সিলর আব্দুল কাদির।
এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি, ইউকে বাংলা গার্ডিয়ানের সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, অধ্যাপক সাজিদুর রহমান, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ইমদাদুন খান, মির্জা আবুল কাসেম, আসমা মতিন, এ রহমান অলি, আব্দুল কাদির চৌধুরী মুরাদ ও ইমরান তালুকদারসহ সংগঠনের নেতারা।
সভায় লর্ড মেয়র আব্দুল কাদির বলেন, তাঁর প্রধান লক্ষ্য শহরের মানুষের মধ্যে ঐক্য, পারস্পরিক বোঝাপড়া ও সম্মান বৃদ্ধি করা। আধুনিক, শিল্প-সংস্কৃতি ও বাণিজ্যে সমৃদ্ধ এবং মাদকমুক্ত পোর্টসমাউথ গড়ে তুলতে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকতা, সামাজিক সম্প্রীতি ও নগর উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পোর্টসমাউথের লর্ড মেয়র আব্দুল কাদিরের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়
বিস্তারিত কমেন্টে
৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK