শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আন্তর্জাতিক › ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান

২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান

icon
দর্পণ টিভি লন্ডন
২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান

প্রথম আসরের সাফল্যের পর আগামী ২২ নভেম্বর, রোববার লন্ডনের মে-ফেয়ার হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ আয়োজনে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

গত ১৫ অক্টোবর, বৃহস্পতিবার ইস্ট লন্ডনের কমার্শিয়াল রোডে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে আয়োজিত প্রেস লঞ্চিং অনুষ্ঠানে এক্সপোর বিস্তারিত তুলে ধরা হয়।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর মেঘনা মিনারা উদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন ব্রিটিশ বিজনেস এন্ট্রেপ্রেনার ক্লাবের প্রতিষ্ঠাতা ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকরাম হোসাইন।

তিনি জানান, উদ্যোক্তাদের ব্যবসা স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। এবারের এক্সপোতে থাকছে বিশেষ স্টল প্রদর্শনী, বিজনেস টু বিজনেস নেটওয়ার্কিং, ব্র্যান্ড প্রেজেন্টেশন এবং ২০টি ক্যাটাগরিতে সফল উদ্যোক্তাদের সম্মাননা।

আগ্রহীরা ব্রিটিশ বিজনেস এন্ট্রেপ্রেনার ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে স্টল বুকিং ও অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন জমা দিতে পারবেন।

ব্রিটিশ বিজনেস এন্ট্রেপ্রেনার ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে পাওয়ার্ড বাই স্পন্সর নেলসন কলেজ লন্ডন, স্ট্র্যাটেজিক পার্টনার ইউকে বাংলা মার্কেটপ্লেস, মার্কেটিং পার্টনার কারীওয়ালা মিডিয়া এবং অফিসিয়াল মিডিয়া পার্টনার ইউকে বাংলা লাইভ নিউজ।

লঞ্চিং অনুষ্ঠানে বক্তব্য দেন নেলসন কলেজ লন্ডনের পরিচালক নাজিম উদ্দিন, ব্যারিস্টার লুৎফর রহমান, আমিরুল চৌধুরী, মুহিব চৌধুরী, ডক্টর শাহানুর খান, মুকিম আহমেদ, সৈয়দ নাহাস পাশা, কামরু আলী, তফাজ্জল মিয়া, ব্যারিস্টার তারেক চৌধুরী, আশিদ আলী, আবুল লেইছ, আতিক চৌধুরী, ওয়াজিদ হাসান সেলিম বিইএমসহ কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, প্রথম আসরে পাঁচ হাজারের বেশি দর্শনার্থী এবং প্রায় ৫০টি স্টল অংশ নেয়। ছিল পণ্য প্রদর্শনী, প্রোডাক্ট লঞ্চিং ও বিভিন্ন ক্যাটাগরিতে ব্যবসায়িক সম্মাননা প্রদান।

প্রথম আসরের পুরস্কার বিজয়ীদের মধ্যে বক্তব্য দেন বাংলা টাউন ক্যাশ অ্যান্ড ক্যারির চেয়ারম্যান রফিক হায়দার, গ্রীন মেন্টাল কেয়ার হোমের সিইও রোকেয়া হোসেন এবং ইকো ইনোভেশনের পরিচালক শরিফ ইসলাম।

অনুষ্ঠানে প্রথম আসরের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি ইউকে বাংলা লাইভ নিউজের টিম ও স্বেচ্ছাসেবকদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

এ সময় ইউকে বাংলা লাইভ নিউজের পরিচালক আব্দুস সামাদ ও সিদ্দিকুর রহমান জয়নাল আগামী ২২ নভেম্বরের আয়োজনে সবাইকে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।

আরও খবর
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী