বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আন্তর্জাতিক › লন্ডনের হাউস অব কমন্সে বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭ এর আনুষ্ঠানিক ঘোষণা

লন্ডনের হাউস অব কমন্সে বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭ এর আনুষ্ঠানিক ঘোষণা

icon
দর্পণ টিভি লন্ডন
লন্ডনের হাউস অব কমন্সে বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭ এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে ব্যবসা, বাণিজ্যসহ নানা ক্ষেত্রে সফল প্রবাসী বাংলাদেশিদের খুঁজে বের করে তাঁদের কৃতিত্ব ও অসামান্য অবদানের স্বীকৃতি প্রদান এবং সেসব অর্জন আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার লক্ষ্যে আগামী ১৫ এপ্রিল ২০২৭ যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭।


মঙ্গলবার, ২০ অক্টোবর লন্ডনের ঐতিহাসিক হাউস অব কমন্সে ব্রিটিশ সংসদ সদস্য, গণমাধ্যমকর্মী, কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেন বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জিল্লুর হোসেন এমবিই।


সংবাদ সম্মেলনে বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডসের উপদেষ্টা ফজলি বিবির সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান আহমেদ আলী।


সংবাদ সম্মেলনে জানানো হয়, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সফল ব্যক্তিদের একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একত্রিত করা এবং তাঁদের মেধা, সাফল্য, কৃতিত্ব ও সমাজে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়াই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রথমবারের মতো এ অনুষ্ঠানের সহযোগী হিসেবে যুক্ত হচ্ছে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল। অনুষ্ঠানে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের প্রায় দুই শতাধিক শীর্ষ ব্যবসায়ী নেতা, আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব ও সেলিব্রিটিদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।


আয়োজকদের মতে, আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের সঙ্গে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি মূলধারার সমাজে প্রবাসী বাংলাদেশিদের অর্জন, দক্ষতা ও সাফল্য তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।


সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ইতোমধ্যে মূলধারার বিভিন্ন নীতিনির্ধারক ও কয়েকজন ব্রিটিশ সংসদ সদস্য অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁদের অংশগ্রহণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অর্জন তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসায়িক অঙ্গনের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।


এ সময় বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডসের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন নির্বাহী পরিচালক রিয়াদ আহাদ, ব্যবস্থাপনা পরিচালক জুবের আলম, পরিচালক এস এম খালিক উদ্দিন এবং প্রতিষ্ঠানের উপদেষ্টা ও প্রধান মিডিয়া পার্টনার বিঅন টিভি ইউকের প্রধান নির্বাহী কাউন্সিলর আব্দুল এম চৌধুরী সুমন।


বক্তারা জানান, প্রচলিত আয়োজনের বাইরে গিয়ে আন্তর্জাতিক মানের একটি ব্যতিক্রমী সম্মাননা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যেই যুক্তরাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ অনুষ্ঠানস্থল বার্মিংহামের ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


তাঁরা বলেন, প্রবাসী বাংলাদেশিদের সাফল্য শুধু নিজস্ব কমিউনিটির মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং তাঁদের অর্জনের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে আন্তর্জাতিক ব্যবসায়ী সমাজের যোগাযোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। অনুষ্ঠান সফল করতে তাঁরা যুক্তরাজ্য ও ইউরোপের প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।


বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডসের আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিটিশ সংসদ সদস্য শিবানি রাজা, ওয়েন্ডি মর্টন, আইয়ুব খান ও মোহাম্মদ ইয়াসিন। এ ছাড়া মূলধারার কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, উপস্থিত সংসদ সদস্যরা এ উদ্যোগের প্রশংসা করেন এবং অনুষ্ঠানে সহযোগিতা ও সশরীরে অংশগ্রহণের আশ্বাস দেন। তাঁরা প্রবাসী বাংলাদেশিদের সাফল্য ও অবদান আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার এ উদ্যোগকে স্বাগত জানান।


উল্লেখ্য, যুক্তরাজ্য ও ইউরোপসহ বিশ্বের যেকোনো দেশ থেকে যোগ্য প্রার্থীরা বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডসের জন্য মনোনয়ন আবেদন করতে পারবেন। আগ্রহীরা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ওয়েবসাইট www.biznetglobalawards.com থেকে আবেদন ও আয়োজনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আরও খবর
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী