বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আন্তর্জাতিক › লন্ডনে বাহাড়া দুবাগ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

লন্ডনে বাহাড়া দুবাগ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

icon
দর্পণ টিভি লন্ডন
লন্ডনে বাহাড়া দুবাগ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

যুক্তরাজ্যে বসবাসরত বাহাড়া দুবাগবাসীর ঐক্য, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে বাহাড়া দুবাগ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১১ অক্টোবর লন্ডনের ফোর্স স্কয়ার মসজিদের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামাল হোসেন ও এহতেশাম হোসেন মিফতাহ।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, নির্বাহী পরিষদের সদস্য, গ্রামের মুরব্বিয়ানে কেরাম ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তাঁরা সংগঠনের কার্যক্রম, প্রবাসী ও গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং এলাকার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের উপদেষ্টাদের পক্ষ থেকে বক্তব্য দেন আলহাজ্ব ইদ্রিস আলী, ব্যারিস্টার নজির আহমদ, আলহাজ্ব সাইদুল হক, সুফি মিয়া ও হেলাল আহমদ। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী আমিন চৌধুরী।

নির্বাহী পরিষদের পক্ষ থেকে বক্তব্য দেন সহসভাপতি এমদাদুল হক, জিয়াউল হক, অর্থ সম্পাদক নুরুদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক আকমল হোসাইন, প্রচার সম্পাদক তপু রহমান ও সদস্য মো. আশিক উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সফল করতে সংগঠনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম, আলাউদ্দিন, আব্দুল মোনাইম, ইয়াওর মিয়া, আহমদ আলী, বাদশা মিয়া, আনোয়ারুল হক, মনসুর আলী, শ্যামল মিয়া ও সুহেল রহমান।

এ ছাড়া নির্বাহী সদস্য ফিরোজ মিয়া বাদশা, আব্দুল কুদ্দুস সুমন, শাহাদাত হোসেন ও মো. দুলাল মিয়াসহ মফাজ্জল হোসেন, নজরুল ইসলাম, জুনায়েদ হোসেন, জয়নাল আহমদ, রাশেদ আহমদ, রিদওয়ান আহমেদ, অলি আহমদ, ইমন মিয়া ও আব্দুল আজীজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি কামাল আহমদ তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রম সফলভাবে এগিয়ে নিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সংগঠনকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেনও সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ সংগঠন প্রবাসী ও দেশের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি এলাকার উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের সাফল্য, বাহাড়া দুবাগের মরহুমদের রুহের মাগফিরাত এবং প্রবাসীদের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য ক্বারি কামাল হোসেন। মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও খবর
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী