বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আন্তর্জাতিক › ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের দাবিতে এইচআরপিবি ইউকে শাখার সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের দাবিতে এইচআরপিবি ইউকে শাখার সভা

icon
দর্পণ টিভি লন্ডন
ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের দাবিতে এইচআরপিবি ইউকে শাখার সভা


শাহ সুহেল, লন্ডন:
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে দ্রুত পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে যুক্তরাজ্যে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ইউকে শাখার উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার পূর্ব লন্ডনের দর্পণ বুক ক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সফররত সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কমিউনিটি নেতা শাহ মুনিমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রেসিডেন্ট ও প্রবীণ সাংবাদিক মো. রহমত আলী। সভা পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি মে. আয়াস মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন।

সভায় বক্তব্য দেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক স্পিকার আহবাব হোসেন, বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম কাউন্সিলের সাবেক মেয়র ফারুক চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের সভাপতি মো. মুজিবুর রহমান, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সাবেক সেক্রেটারি আহবাব হোসেন, কমিউনিটি নেতা নাজমুল হুদা, বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা আব্দুল মুকিত, সাবেক কাউন্সিলর মো. ওসমান গনি, প্রফেসর আব্দুল হাই, ড. কামরুল হাসান, সৈয়দ জহুরুল হক, মাওলানা রফিক আহমদ, ফারুক মিয়া, হেনা বেগম, আব্দুল আজিজ, আব্দুল হান্নান, ইমদাদুন খান, আব্দুস সাত্তার, দিলরুবা ইয়াসমীন রুহি, মাহবুব খান, অ্যাডভোকেট আমিরুল ইসলাম, মো. এনাম উদ্দিন, ফজলুল হক চৌধুরী ও শরিফ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে সিলেটবাসী ও প্রবাসীরা এ দাবি জানিয়ে এলেও এর কার্যকর বাস্তবায়ন না হওয়ায় তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

তারা বলেন, নামের সঙ্গে ‘আন্তর্জাতিক’ শব্দটি যুক্ত থাকলেও ওসমানী বিমানবন্দরের সুযোগ-সুবিধা এবং আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে এখনও নানা সীমাবদ্ধতা রয়েছে। বক্তাদের অভিযোগ, বাস্তবে বিমানবন্দরটি অনেকাংশে অভ্যন্তরীণ বিমানবন্দরের মতো পরিচালিত হচ্ছে। ফলে বিপুলসংখ্যক প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হচ্ছে না।

বক্তারা আরও বলেন, ওসমানী বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, আন্তর্জাতিক রুট ও সরাসরি ফ্লাইট বৃদ্ধি এবং যাত্রীসেবার মানোন্নয়ন জরুরি। বিশেষ করে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বিপুলসংখ্যক সিলেটি প্রবাসীর যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে বিমানবন্দরটির পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সক্ষমতা নিশ্চিত করতে হবে।

সভায় বক্তারা বিষয়টি জাতীয় সংসদে পুনরায় উত্থাপন এবং সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে জোরালোভাবে তুলে ধরার জন্য প্রধান অতিথি সংসদ সদস্য মুফতি আবুল হাসানের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ওসমানী বিমানবন্দরের বিদ্যমান সীমাবদ্ধতা দূর করে দ্রুত পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আরও খবর
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী