বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আন্তর্জাতিক › প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

icon
দর্পণ টিভি লন্ডন
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, লেখক, গবেষক ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমানকে সংবর্ধনা এবং মতবিনিময় সভার আয়োজন করেছে প্যারিস বাংলা প্রেসক্লাব।


বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় প্যারিসের অভারভিলিয়ের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ শাহেদ রাহমান।


অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে অতিথিকে বরণ করে নেন। পরে শিক্ষা, সাহিত্য, গবেষণা ও সাংবাদিকতায় তাঁর দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরে বক্তারা তাঁকে শুভেচ্ছা জানান।


মতবিনিময় সভায় প্রবাসে বাংলা ভাষার চর্চা, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করা এবং ডিজিটাল যুগে দায়িত্বশীল সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।


প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহেদ রাহমান বলেন, প্রবাসে থেকেও ইতিহাস, ভাষা ও সংস্কৃতির ধারক হিসেবে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বাংলা সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর তিনি গুরুত্বারোপ করেন।


সভাপতির বক্তব্যে এনায়েত হোসেন সোহল বলেন, প্রবাসী সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্যারিস বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে মুহাম্মদ শাহেদ রাহমানের হাতে প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারের একটি স্মারক তুলে দেওয়া হয়। পরে তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের শিক্ষা ও গবেষণা সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইকবাল মারুফ, দপ্তর সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামান, সদস্য শাবুল আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।


উল্লেখ্য, মুহাম্মদ শাহেদ রাহমান সুনামগঞ্জের সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ। বর্তমানে তিনি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঢাকা পোস্ট, বাংলা মিরর নিউজ, বাংলা সংলাপ, ইউকে বাংলা গার্ডিয়ান ও জগন্নাথপুর টাইমসের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

আরও খবর
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী