বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আন্তর্জাতিক › গ্রিন কার্ড আবেদনে কঠোরতা, অস্থায়ী ভিসাধারীদের দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

গ্রিন কার্ড আবেদনে কঠোরতা, অস্থায়ী ভিসাধারীদের দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

icon
দর্পণ টিভি লন্ডন
গ্রিন কার্ড আবেদনে কঠোরতা, অস্থায়ী ভিসাধারীদের দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। নতুন নীতিমালার আওতায় অধিকাংশ বিদেশি নাগরিককে গ্রিন কার্ডের আবেদন সম্পন্ন করতে নিজ দেশে ফিরে যেতে হবে। এতে দেশটিতে অবস্থানরত বিপুল সংখ্যক অভিবাসীর ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার ২৪ মে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা ইউএসসিআইএস এক স্মারকে জানায়, বিশেষ পরিস্থিতি ছাড়া যুক্তরাষ্ট্রের ভেতর থেকে আর গ্রিন কার্ড আবেদন নিষ্পত্তি করা হবে না। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের বিদেশে অবস্থিত মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ইউএসসিআইএসের মুখপাত্র জ্যাক কাহলার এক বিবৃতিতে বলেন, নতুন নীতি অভিবাসন ব্যবস্থাকে আইনের মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখবে এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান দীর্ঘায়িত করার প্রবণতা কমাতে সহায়তা করবে।

বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে বৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শিক্ষার্থী, মার্কিন নাগরিকদের স্বামী স্ত্রী এবং বিভিন্ন খাতে কর্মরত বিদেশি কর্মীদের ওপর। বর্তমানে অনেক অস্থায়ী ভিসাধারী যুক্তরাষ্ট্রে অবস্থান করেই গ্রিন কার্ডের আবেদন করেন। তবে নতুন নীতিমালা কার্যকর হলে তাদের আবেদন প্রক্রিয়ার জন্য নিজ দেশে ফিরে যেতে হবে।

অভিবাসন আইনজীবীরা সতর্ক করে বলেছেন, এ পরিবর্তনের কারণে দীর্ঘ সময় পরিবার বিচ্ছিন্ন থাকার ঝুঁকি বাড়তে পারে। কারণ অনেক ক্ষেত্রে গ্রিন কার্ড অনুমোদনের প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগে।

নতুন নীতিমালা ঘোষণার পর অভিবাসন আইনজীবী ও আবেদনকারীদের মধ্যে বিভিন্ন প্রশ্ন ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোন পরিস্থিতিতে ব্যতিক্রম প্রযোজ্য হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি প্রশাসন। তবে শরণার্থীদের ক্ষেত্রে কিছু ছাড় রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে।

আরও খবর
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী