শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আন্তর্জাতিক › মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা নয়, উন্নয়নের অপরিহার্য অবকাঠামো হিসেবে দেখছে সরকার

মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা নয়, উন্নয়নের অপরিহার্য অবকাঠামো হিসেবে দেখছে সরকার

icon
দর্পণ টিভি লন্ডন
মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা নয়, উন্নয়নের অপরিহার্য অবকাঠামো হিসেবে দেখছে সরকার

বাংলাদেশে মহাকাশ, স্যাটেলাইট ও ড্রোন প্রযুক্তিকে সরকার কখনো বিলাসিতা হিসেবে বিবেচনা করেনি বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বে এসব খাত এখন জাতীয় উন্নয়ন, নিরাপত্তা, কৃষি, যোগাযোগ ও দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পরিণত হয়েছে।

সোমবার ২০ মে, রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি সদর দপ্তরে আয়োজিত Satellites, Drones and the Future of Space Technology in Bangladesh শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইইবির কম্পিউটার কৌশল বিভাগ সেমিনারের আয়োজন করে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের মহাকাশ প্রযুক্তির যাত্রায় সবচেয়ে বড় মাইলফলক ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণ। ২০১৮ সালে এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৫৭তম স্যাটেলাইট পরিচালনাকারী দেশে পরিণত হয়।

তিনি জানান, বর্তমানে স্যাটেলাইটটি দেশের টেলিভিশন সম্প্রচার, টেলিযোগাযোগ, ইন্টারনেট সংযোগ এবং দুর্যোগকালীন যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং স্যাটেলাইটভিত্তিক সেবার নতুন বাজার তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে।

ফকির মাহবুব আনাম বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ প্রায় ৩৬ হাজার কিলোমিটার উচ্চতায় জিওস্টেশনারি কক্ষপথে অবস্থান করছে। তবে সরকার এখন লো আর্থ অরবিট ভিত্তিক নতুন স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রায় ৫০০ মাইল উচ্চতায় অবস্থানকারী এসব স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর ছবি ও তথ্য আরও স্পষ্টভাবে সংগ্রহ করা সম্ভব হবে। এতে কৃষি, নদীভাঙন পর্যবেক্ষণ, উপকূলীয় নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর সুবিধা পাওয়া যাবে।

তিনি আরও বলেন, স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে সাইক্লোন ও বৈরী আবহাওয়ার আগাম বার্তা দ্রুত উপকূলীয় এলাকার জেলেদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। সমুদ্রের তাপমাত্রা, স্রোতের গতি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণের মাধ্যমে গভীর সমুদ্রে অবস্থানরত জেলেদের নিরাপত্তাও নিশ্চিত করা যাবে।

ড্রোন প্রযুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে ড্রোন শুধু ফটোগ্রাফি বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই। সীমান্ত নিরাপত্তা, কৃষি ব্যবস্থাপনা, ভূমি জরিপ, অবকাঠামো পর্যবেক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় এটি কার্যকর প্রযুক্তিগত প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সেমিনারে কি নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের অন্যতম চালিকাশক্তি এখন মহাকাশ প্রযুক্তি, স্যাটেলাইট ও ড্রোন ব্যবস্থা। উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি, নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় এসব প্রযুক্তির গুরুত্ব ক্রমেই বাড়ছে।

ড. ইমাদুর রহমান বলেন, স্যাটেলাইট ডাটার মাধ্যমে সমুদ্রের তাপমাত্রা, পানির গভীরতা, স্রোতের গতি এবং প্ল্যাংকটনের অবস্থান শনাক্ত করা সম্ভব। যেসব এলাকায় প্ল্যাংকটনের উপস্থিতি বেশি, সেখানে মাছের উপস্থিতির সম্ভাবনাও বেশি থাকে। ফলে তথ্য বিশ্লেষণের মাধ্যমে জেলেদের সম্ভাব্য মাছ ধরার স্থান সম্পর্কে আগাম ধারণা দেওয়া সম্ভব হয়। এতে জ্বালানি খরচ কমে এবং মাছ আহরণ বাড়তে পারে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য রিমোট সেন্সিং ও স্যাটেলাইট ডাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে নিজস্ব আবহাওয়া ও পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট তৈরি করা গেলে কৃষি উৎপাদন ও দুর্যোগ মোকাবিলায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে আইইবির প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু বলেন, স্যাটেলাইট প্রযুক্তির কারণে কৃষি ও মৎস্য খাতে উল্লেখযোগ্য সুবিধা মিলছে। আবহাওয়ার পূর্বাভাস, জমির অবস্থা, নদীভাঙন ও সমুদ্রের তথ্য সহজে পর্যবেক্ষণ করা সম্ভব হওয়ায় কৃষক ও জেলেরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারছেন।

অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট, ড্রোন, রোবোটিকস ও মহাকাশ গবেষণার দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে আরও গুরুত্ব দিতে হবে।

কম্পিউটার কৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো. শাহীন হাওলাদারের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ, প্রকৌশলী শেখ আল আমিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও খবর
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী