শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আন্তর্জাতিক › ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবার থেকে বিচ্ছিন্ন লক্ষাধিক শিশু, উদ্বেগ বাড়ছে মানবাধিকার মহলে

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবার থেকে বিচ্ছিন্ন লক্ষাধিক শিশু, উদ্বেগ বাড়ছে মানবাধিকার মহলে

icon
দর্পণ টিভি লন্ডন
ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবার থেকে বিচ্ছিন্ন লক্ষাধিক শিশু, উদ্বেগ বাড়ছে মানবাধিকার মহলে

যুক্তরাষ্ট্রে কঠোর অভিবাসনবিরোধী অভিযানের ফলে লক্ষাধিক শিশু বাবা মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে নতুন এক বিশ্লেষণে উঠে এসেছে। গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের অভিযানে ক্ষতিগ্রস্ত শিশুদের বড় একটি অংশই যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া নাগরিক।

বুধবার ২০ মে, প্রকাশিত বিশ্লেষণে উল্লেখ করা হয়, অভিবাসন অভিযান ও আটক কার্যক্রমের কারণে প্রায় ২ লাখ ৫ হাজার শিশু কোনো না কোনোভাবে পরিবার বিচ্ছেদের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ ৪৫ হাজার শিশু মার্কিন নাগরিক বলে ধারণা করা হচ্ছে। গবেষকদের মতে, বাস্তব সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ আটক ব্যক্তিদের সন্তানসংক্রান্ত তথ্য সবসময় নথিভুক্ত করা হয় না এবং অনেক পরিবার ভয়ের কারণে তথ্য গোপন রাখে।

বিশ্লেষকদের দাবি, বর্তমান পরিস্থিতি ২০১৮ সালের জিরো টলারেন্স নীতিকেও ছাড়িয়ে গেছে। সে সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে প্রবেশের পর প্রায় ৫ হাজার ৫০০ শিশুকে বাবা মায়ের কাছ থেকে আলাদা করা হয়েছিল।

টেক্সাসের একটি ডিটেনশন সেন্টারে আটক থাকা অরদোনেজ নামের এক অভিবাসী মা জানান, গত বছরের জুলাইয়ে সান আন্তোনিওতে একটি সি ফুড স্টোরে কাজ করার সময় তাকে আটক করা হয়। এরপর থেকে তিনি তার যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া দুই বছরের ছেলে আলোনজোর কাছ থেকে বিচ্ছিন্ন রয়েছেন। তার ভাষ্য, সন্তান এখন হাঁটতে ও কথা বলতে শিখেছে, কিন্তু সেই সময়গুলো তিনি কাছে থেকে দেখতে পারেননি।

বর্তমানে শিশুটি এক পরিচিত ব্যক্তির তত্ত্বাবধানে রয়েছে। অরদোনেজের অভিযোগ, মার্কিন নাগরিক শিশুদের অভিবাসন আটক কেন্দ্রে রাখার অনুমতি না থাকায় তাকে ছেলের সঙ্গে পারিবারিক ডিটেনশন সেন্টারেও থাকার সুযোগ দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, আটক অভিভাবকদের সামনে সাধারণত দুটি বিকল্প রাখা হয়। সন্তানকে সঙ্গে নিয়ে দেশত্যাগ করা অথবা পরিচিত কারও জিম্মায় রেখে যাওয়া। তবে গবেষকদের দাবি, বাস্তবে অধিকাংশ শিশু আত্মীয়, প্রতিবেশী কিংবা বন্ধুদের কাছে অনিশ্চিত অবস্থায় বেড়ে উঠছে।

বিশ্লেষক তারা ওয়াটসন বলেন, প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে কয়েক হাজার নয়, কয়েক লাখ শিশু তাদের বাবা মায়ের আটক হওয়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। এর বেশিরভাগই মার্কিন নাগরিক শিশু।

গবেষকদের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ৩০ লাখ অভিবাসী বহিষ্কারের ঝুঁকিতে রয়েছেন। এদের মধ্যে কেউ অবৈধভাবে অবস্থান করছেন, আবার কারও অস্থায়ী বৈধতা রয়েছে। এছাড়া পাঁচ মিলিয়নের বেশি শিশু অন্তত একজন অননুমোদিত অভিভাবকের সঙ্গে বসবাস করছে, যাদের মধ্যে ৪০ লাখেরও বেশি যুক্তরাষ্ট্রের নাগরিক।

শিশু কল্যাণ বিশেষজ্ঞদের মতে, খুব কম শিশুই ফস্টার কেয়ারে যায়। অধিকাংশ ক্ষেত্রে তাদের দায়িত্ব নেন আত্মীয়স্বজন বা পরিচিতজন, যাদের অনেকেরই আইনগত কর্তৃত্ব কিংবা আর্থিক সক্ষমতা সীমিত।

মারিয়া ক্যানসিয়ান বলেন, শুধু কাগজপত্র না থাকার কারণে যদি ভালো বাবা মাকে সন্তানদের কাছ থেকে আলাদা করা হয়, তাহলে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়ও সরকারের ওপর বর্তায়।

অভিবাসী পরিবার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা জানিয়েছে, আটক হওয়ার আশঙ্কায় অনেক পরিবার আগেভাগেই সন্তানের অভিভাবক নির্ধারণের পরিকল্পনা করছে। তবে বাস্তবে বহু শিশু মানসিক চাপ, অনিশ্চয়তা ও আর্থিক সংকটের মধ্যে পড়ছে।

লস অ্যাঞ্জেলেসভিত্তিক অলাভজনক সংস্থা পাবলিক কাউন্সিল জানিয়েছে, গত এক বছরে তারা চার হাজারের বেশি অভিবাসীকে সন্তানের হেফাজত পরিকল্পনা বিষয়ে সহায়তা দিয়েছে। তবুও প্রতিদিন স্কুল, গির্জা ও স্থানীয় সংগঠনগুলোর কাছ থেকে আটক অভিভাবকদের শিশুদের সহায়তায় নতুন আবেদন আসছে।

তিন বছর বয়সী মার্কিন নাগরিক সামান্থা লোপেজের মাকেও সম্প্রতি একটি ট্রাফিক স্টপের পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সামান্থার বাবা নিরাপত্তাজনিত কারণে নিজের পূর্ণ পরিচয় প্রকাশ না করে বলেন, মেয়ে যখন ফোনে মায়ের সঙ্গে কথা বলে তখন কান্না শুরু করে। এটি তার শিশুকন্যার ওপর গভীর প্রভাব ফেলছে।

তিনি জানান, স্ত্রীকে মুক্ত করতে আইনজীবীর খরচ জোগাতে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে। একই সঙ্গে মেয়ের দেখাশোনার দায়িত্বও তাকে একাই সামলাতে হচ্ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অভিবাসনবিরোধী অভিযান আরও জোরদার হলে বিচ্ছিন্ন পরিবারের সংখ্যা দ্রুত বাড়তে পারে। এতে দীর্ঘমেয়াদে হাজারো শিশুর মানসিক, সামাজিক ও পারিবারিক জীবনে গভীর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

আরও খবর
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী