শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আন্তর্জাতিক › টাওয়ার হ্যামলেটসে এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা, ১৪৮ প্রতিশ্রুতিতে নজর কাড়ছে ফ্রি ট্রাভেল ও আবাসন পরিকল্পনা

টাওয়ার হ্যামলেটসে এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা, ১৪৮ প্রতিশ্রুতিতে নজর কাড়ছে ফ্রি ট্রাভেল ও আবাসন পরিকল্পনা

icon
দর্পণ টিভি লন্ডন
টাওয়ার হ্যামলেটসে এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা, ১৪৮ প্রতিশ্রুতিতে নজর কাড়ছে ফ্রি ট্রাভেল ও আবাসন পরিকল্পনা

লন্ডনের টাওয়ার হ্যামলেটসে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বর্তমান মেয়র লুৎফুর রহমান ও তার দল এসপায়ার পার্টি নতুন ইশতেহার ঘোষণা করেছে, যেখানে জনকল্যাণমূলক নানা প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।

বুধবার ২৯ এপ্রিল টাওয়ার হ্যামলেটসের একটি স্থানীয় হলে আয়োজিত অনুষ্ঠানে দলটির নেতৃবৃন্দ, কাউন্সিলর প্রার্থী এবং কমিউনিটির প্রতিনিধিদের উপস্থিতিতে এই ইশতেহার প্রকাশ করা হয়।

নতুন ইশতেহারে মোট ১৪৮টি প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে জীবনযাত্রার ব্যয় সংকটে থাকা বাসিন্দাদের সহায়তা এবং সামাজিক সুরক্ষা জোরদার।

প্রধান প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম হলো নিম্ন আয়ের পরিবারের প্রথম বর্ষের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য লন্ডন টিউব, বাস ও ওভারগ্রাউন্ডে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করা। এ উদ্যোগ বাস্তবায়নে ট্রান্সপোর্ট ফর লন্ডনের সঙ্গে সমন্বয়ের কথা জানানো হয়েছে।

এছাড়া দ্বিতীয় মেয়াদের মধ্যে ১২ হাজারের বেশি সাশ্রয়ী ও সামাজিক ভাড়ার ঘর নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে প্রথম মেয়াদেই উল্লেখযোগ্য সংখ্যক ঘর সরবরাহের অগ্রগতি রয়েছে বলে জানানো হয়।

ইশতেহারে আরও রয়েছে নবজাতক শিশুর পরিবারকে সহায়তায় প্রেগন্যান্সি পেমেন্ট চালু, নিম্ন আয়ের তরুণদের জন্য ল্যাপটপ প্রদান, শিশু যত্ন ব্যয়ে সহায়তা, নতুন আউটডোর সুইমিং পুল নির্মাণ এবং বিদ্যমান লেজার সেন্টার উন্নয়ন পরিকল্পনা।

কাউন্সিল সেবার মানোন্নয়নে বেশ কিছু পরিষেবা সরাসরি নিয়ন্ত্রণে আনার উদ্যোগের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সহায়তা বাড়ানো এবং গার্হস্থ্য সহিংসতা মোকাবিলায় বিশেষ ইউনিট গঠনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

প্রবীণ ও অসহায়দের জন্য লাঞ্চ ক্লাব ও বিনোদনমূলক ভ্রমণ, প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ সুবিধা এবং খালি পড়ে থাকা সম্পত্তি আবাসন খাতে ব্যবহারের উদ্যোগও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর পাশাপাশি ফ্রি স্কুল মিল, ফ্রি হোম কেয়ার, শিক্ষা ভাতা, ইয়ুথ সেন্টার, নারী কেন্দ্র, ফ্রি সুইমিং এবং নিম্ন আয়ের পরিবারের জন্য কাউন্সিল ট্যাক্স স্থগিত রাখার মতো বিদ্যমান জনপ্রিয় কর্মসূচিগুলো অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা ইশতেহারের প্রতি সমর্থন জানান এবং স্থানীয় উন্নয়ন ও সামাজিক সংহতি জোরদারে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন।

মেয়র লুৎফুর রহমান বলেন, তার লক্ষ্য টাওয়ার হ্যামলেটসকে সবার জন্য কার্যকর একটি নগর হিসেবে গড়ে তোলা এবং নতুন ইশতেহারের মাধ্যমে সেই অঙ্গীকার আরও বিস্তৃত করা হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে শিক্ষার্থী, পরিবার ও প্রবীণসহ সব শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নে কাজ অব্যাহত থাকবে।

আরও খবর
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী