শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আন্তর্জাতিক › ইউকে বিসিসিআই এর ঈদ-পুনর্মিলনী জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

ইউকে বিসিসিআই এর ঈদ-পুনর্মিলনী জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

icon
দর্পণ টিভি লন্ডন
ইউকে বিসিসিআই এর ঈদ-পুনর্মিলনী জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

ব্রিটেনে ব্যবসায়ীদের অন্যতম প্রভাবশালী, সুপ্রতিষ্ঠিত ও প্রতিনিধিত্বশীল সংগঠন ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ইউকেবিসিসিআই)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য, জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী ও বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠান অত্যন্ত সফল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

উৎসবের আবহে ভরপুর, উষ্ণতা ও আন্তরিকতায় পরিপূর্ণ এক সন্ধ্যায় বুধবার ইস্ট লন্ডনের দেশি লাউঞ্জে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী ব্যবসায়ী, সম্মানিত কমিউনিটি নেতৃবৃন্দ, কূটনৈতিক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো পরিবেশকে এক হৃদয়গ্রাহী, আবেগময় ও মিলনোৎসবের রূপ দেয়। পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য, বিশ্বাস ও ভবিষ্যৎ সম্ভাবনার আলোচনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অনন্য অনুভূতির মঞ্চ।

অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের নবনিযুক্ত ডিরেক্টর আব্দুল লতিফ কাওসারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন সংগঠনের প্রেসিডেন্ট এম জি মাওলা মিয়া এমবিই এবং ডাইরেক্টর বৃন্দ । মুহূর্তটি ছিল আবেগঘন, যা উপস্থিত সকলের হৃদয়ে সংগঠনের ঐক্য, বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধার এক উজ্জ্বল প্রতিচ্ছবি তৈরি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ হাই কমিশন  এর  অ্যাক্টিং হাই কমিশনার, ড. এম নজরুল ইসলাম। 

তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রবাসী ব্যবসায়ীরা শুধু অর্থনৈতিক শক্তিই নন, বরং তারা বাংলাদেশের স্বপ্ন ও সম্ভাবনার দূত। তিনি ইউকেবিসিসিআই-এর এই ধরনের উদ্যোগকে আন্তরিকভাবে প্রশংসা করে বলেন, এ ধরনের মিলনমেলা দুই দেশের মানুষের মধ্যে ভালোবাসা, আস্থা ও সহযোগিতার সেতুবন্ধন আরও দৃঢ় করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউকেবিসিসিআই-এর মিডল্যান্ডস রিজিওনাল প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমেদ এবং লন্ডন রিজিওনাল সেক্রেটারি জামাল আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই তাঁরা উভয়ে অতিথিদের আন্তরিকভাবে স্বাগত ও উষ্ণ অভ্যর্থনা জানান। স্বাগত বক্তব্যে সংগঠনের প্রেসিডেন্ট এম জি মাওলা মিয়া এমবিই সংগঠনের অগ্রযাত্রা, ঐক্য ও প্রবাসী উদ্যোক্তাদের পারস্পরিক শক্তিশালী বন্ধনের ওপর হৃদয়ছোঁয়া বক্তব্য প্রদান করেন। তিনি ইউকেবিসিসিআই-এর ভবিষ্যৎ স্বপ্ন, উন্নয়ন পরিকল্পনা এবং কমিউনিটির জন্য নিরলস কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সাবেক প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরু, লন্ডন রিজিওনাল প্রেসিডেন্ট কমরু আলী এবং ইস্ট অব ইংল্যান্ড প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল। তাঁদের বক্তব্যে সংগঠনের প্রতি ভালোবাসা, গর্ব ও আস্থা স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তাঁরা বলেন, ইউকেবিসিসিআই আজ শুধু একটি সংগঠন নয়, এটি প্রবাসী ব্যবসায়ীদের এক পরিবারের নাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর তানভীর মোহাম্মদ আজিম। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য এটি একটি উপযুক্ত সময়। এছাড়াও বক্তব্য রাখেন, কোবরা বিয়ারের সিইও স্যামসন এস সুহেল, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন এবং বিসিএ-এর সাবেক চিফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল। তাঁদের বক্তব্যে প্রবাসী জীবনের সংগ্রাম, সাফল্য ও সম্ভাবনার এক বাস্তব চিত্র ফুটে ওঠে।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ইউকেবিসিসিআই-এর প্রেসিডেন্ট এম জি মাওলা মিয়া এমবিই এবং সিলেটের উইন্ডসর হোটেলের ভাইস চেয়ারম্যান হারুন মিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর। এর মাধ্যমে ইউকেবিসিসিআই সদস্যদের জন্য বিশেষ মেম্বারশিপ সুবিধা নিশ্চিত করা হয়।

ইউকেবিসিসিআই’র হৃদয়ছোঁয়া ও জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী—সম্প্রীতি, ভালোবাসা, ঐক্য ও সম্ভাবনার এক অনন্য উৎসবমুখর মিলনমেলা

সমাপনী পর্বে ইউকেবিসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ কিউ খালিক (জামাল) আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। তিনি বলেন, এই অনুষ্ঠান প্রমাণ করে প্রবাসী ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হলে যে কোনো সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাইন্যান্স ডিরেক্টর ড. জস ইউ আহমেদ, মেম্বারশিপ ডিরেক্টর সাইফুল আলম, ডিরেক্টর হারুন মিয়া সহ সংগঠনের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের  মনোমুগ্ধকর অংশ ছিলো নৈশভোজের সাথে সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত সকল অতিথির মনে আনন্দ, আবেগ ও স্মৃতিময় মুহূর্তের সৃষ্টি করে। সঙ্গীত ও পরিবেশনার ছন্দে পুরো হলজুড়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয় ।

সামগ্রিকভাবে এই জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী কেবল একটি অনুষ্ঠান ছিল না; এটি ছিল ভালোবাসা, ঐক্য, বন্ধন এবং ভবিষ্যতের নতুন স্বপ্ন বুননের এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক মিলনমেলা ।

আরও খবর
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী