শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আন্তর্জাতিক › ওল্ডহাম মেয়র অফিসে লোকাল রমাদান আপিলের তহবিল হস্তান্তর সম্পন্ন

ওল্ডহাম মেয়র অফিসে লোকাল রমাদান আপিলের তহবিল হস্তান্তর সম্পন্ন

icon
সালেহ উদ্দিন তালুকদার
ওল্ডহাম মেয়র অফিসে লোকাল রমাদান আপিলের তহবিল হস্তান্তর সম্পন্ন

যুক্তরাজ্যের ওল্ডহামে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হয়েছে লোকাল রমাদান আপিল, যেখানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দাতব্য তহবিল সংগ্রহ করা হয়।

রমাদান মাসকে কেন্দ্র করে এই উদ্যোগে মুসলিম সম্প্রদায়ের দানশীলতা ও মানবিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরা হয়, সোমবার ওল্ডহাম মেয়র অফিসে আয়োজিত অনুষ্ঠানে এর সমাপনী ও তহবিল হস্তান্তর সম্পন্ন হয়।

এবারের আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমিন বাবর চৌধুরী এবং তহবিল সংগ্রহে সক্রিয় ভূমিকা রাখেন সাজ্জাদ রহমান ও মতব্বীর এম হোসাইন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই হাজার পাউন্ড তহবিল সংগ্রহ করা হয়, যেখানে বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও ব্যবসায়ীরা সহযোগিতা করেন।

সংগৃহীত অর্থ গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডহাম মেয়র, টেমসাইড মেয়র, ওয়ারিংটন মেয়র এবং চেস্টারের লর্ড মেয়রের তহবিলে প্রদান করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, ওল্ডহাম ছাড়া অন্য তিনটি শহরের মেয়র ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত।

অনুষ্ঠানে আমিন বাবর চৌধুরী তহবিল সংগ্রহে অংশগ্রহণকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে উল্লেখযোগ্য অবদানের জন্য সাজ্জাদ রহমান ও মতব্বীর এম হোসাইন মেয়রদের কাছ থেকে বিশেষ সম্মাননা গ্রহণ করেন।

ওল্ডহামের মেয়র এডি মোর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি কমিউনিটির মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন। টেমসাইড মেয়র সিবলী আলম এমন উদ্যোগকে উদারতার অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এছাড়া ওয়ারিংটন মেয়র মোযাজ্জেম হোসাইন এবং চেস্টারের লর্ড মেয়র শিরিন রহমান আয়োজকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা জানান।

এই আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক সংহতি ও মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

আরও খবর
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী