শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আন্তর্জাতিক › মালয়েশিয়া সফরে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, শ্রমবাজার ইস্যুর পাশাপাশি মামলার বিষয়েও গুরুত্ব

মালয়েশিয়া সফরে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, শ্রমবাজার ইস্যুর পাশাপাশি মামলার বিষয়েও গুরুত্ব

icon
দর্পণ টিভি লন্ডন
মালয়েশিয়া সফরে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, শ্রমবাজার ইস্যুর পাশাপাশি মামলার বিষয়েও গুরুত্ব

বন্ধ হয়ে থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল কুয়ালালামপুরে যাচ্ছে।

মঙ্গলবার চারদিনের সফরে প্রতিনিধিদলে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা ডক্টর মাহদী আমিন।

সফরকালে মালয়েশিয়ার মানবসম্পদবিষয়ক মন্ত্রী এবং পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে, যেখানে শ্রমবাজার খোলার বিষয়টি অগ্রাধিকার পাবে। পাশাপাশি জনশক্তি রপ্তানি সংশ্লিষ্ট সিন্ডিকেটের বিরুদ্ধে করা মামলার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ থাকায় বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাত উল্লেখযোগ্য চাপের মুখে পড়েছে। বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত থাকলেও এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত অগ্রগতি পাওয়া যায়নি।

একাধিক সূত্রের মতে, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বন্ধ হওয়া এই বাজার পুনরায় চালু করা জটিল হয়ে পড়েছে। মালয়েশিয়ার পক্ষ থেকে আরোপিত শর্তাবলি ও অনিশ্চয়তা আলোচনাকে কঠিন করে তুলছে। ফলে চলমান সফরেও তাৎক্ষণিক সমাধান মিলবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে আটকেপড়া কর্মীদের বোয়েসেলের মাধ্যমে পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও তা এখনো সীমিত পর্যায়ে রয়েছে। ২০২৫ সালের নভেম্বরে প্রথম দফায় কিছু কর্মী পাঠানো হলেও পুরো প্রক্রিয়া ধীরগতির।

মালয়েশিয়ার দেওয়া শর্তগুলোর মধ্যে কয়েকটি নিয়ে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ। এসব শর্তের মধ্যে ছিল নির্দিষ্ট সংখ্যক কর্মী প্রেরণের অভিজ্ঞতা, নিজস্ব প্রশিক্ষণ ব্যবস্থা এবং নির্দিষ্ট পরিসরের অফিস সুবিধা।

খাত সংশ্লিষ্টরা মনে করেন, বাজারটি চালু হলে দেশের অর্থনীতি ও জনশক্তি রপ্তানিতে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ধরনের সিন্ডিকেট যেন তৈরি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকার শ্রমবাজারকে উন্মুক্ত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সফরকালে বিষয়টি নিয়ে ফলপ্রসূ আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হঠাৎ বন্ধ হয়ে যায়। সে সময় প্রায় ১৮ হাজার কর্মী সব প্রস্তুতি সম্পন্ন থাকার পরও যেতে পারেননি। এরপর থেকে একাধিক প্রচেষ্টা সত্ত্বেও বাজারটি এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি।

আরও খবর
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী