শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আন্তর্জাতিক › লন্ডনে ‘শেষান্ত’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

লন্ডনে ‘শেষান্ত’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

icon
দর্পণ টিভি লন্ডন
লন্ডনে ‘শেষান্ত’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

যুক্তরাজ্য প্রতিনিধি : 

লন্ডনে এক আবেগঘন পরিবেশে অকালপ্রয়াত সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের জীবন, কর্ম ও সাহসী সাংবাদিকতার স্মৃতিচারণে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘শেষান্ত’-এর মোড়ক উন্মোচন করা হয়। কালের কণ্ঠের যুক্তরাজ্য প্রতিনিধি নুরুল হক শিপু সম্পাদিত এই গ্রন্থটি সোমবার (২৩ মার্চ) লন্ডন বাংলা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলের সভাপতি ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার ছুলুক আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ এমপি আয়ুব খান।

লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সাবুল মিয়া এবং রানার টিভি ইউকের ফাউন্ডার আ স ম মাসুম।

অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন ও মোহাম্মদ জুবায়ের, বর্তমান সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী , লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও  সিনিয়র সাংবাদিক রহমত আলী, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও এটিএন বাংলা ইউকের হেড অব নিউজ সাইম চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ সালেহ আহমদ, বর্তমান কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, ইভেন্ট এন্ড ফ‍্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ,  সাংবাদিক মুশতাক আলী বাবুল, বুলবুল আহমেদ, আফজাল হোসেন, জয়েন্ট ট্রেজারার এখলাছুর রহমান পাককু, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহিন, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ, যমুনা টেলিভিশনের যুক্তরাজ্য প্রতিনিধি হেফাজুল করিম রকিব, সাংবাদিক রুমানা রাখি, লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য, মো. সরওয়ার হোসেন, সাহিদুর রহমান সুহেল, লোকমান আহমদ, এনামুল হক চৌধুরী, সপ্তাহিক পত্রিকার বিশেষ প্রতিবেদক হাসনাত চৌধুরী, বড়লেখা ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু রহমান প্রমুখ।

বক্তারা প্রয়াত সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের কর্মজীবন, সাহসিকতা এবং সাংবাদিকতার প্রতি তাঁর অগাধ নিষ্ঠার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে ‘শেষান্ত’ স্মারকগ্রন্থটি কায়সারুল ইসলাম সুমনের পরিবারের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। পরিবারের পক্ষে বইটি গ্রহণ করেন তাঁর বড় ভাই মো. শাহীন।

স্মরকগ্রন্থের সম্পাদনার দায়িত্বে থাকা নুরুল হক শিপু বলেন, আমার সাংবাদিকতার দিকপাল উজ্জ্বল মেহেদী ও আ স ম মাসুম পাশে না থাকলে এতো দ্রুত বইটির কার্যক্রম সম্পন্ন সম্ভব হতো না। এছাড়া প্রকাশনায় পাশে থাকার জন্য ব্যবসায়ী সিআইপি কয়ছর আহমদ ও সাবুল মিয়ার কথা কৃতজ্ঞতার সাথে স্বীকার করতেই হয়।

 উল্লেখ্য, সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব কায়সারুল ইসলাম সুমন বাংলাদেশ সফররত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

গত ৩ জানুয়ারী দিবাগত রাত ৩ টার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাসভবনে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। মুহূর্তেই পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। 

তার এই আকস্মিক মৃত্যুতে লন্ডন-সিলেটের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।

সুমনের মৃত্যুর পর ৫ জানুয়ারি তার নিজ গ্রামের অজমির স্কুল প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক ও সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম কায়সারুল ইসলাম সুমন স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 স্মরণ করা যেতে পারে যে, গত ৩ জানুয়ারি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্ত্রী ও সন্তানদের যুক্তরাজ্যে বিদায় জানিয়েছিলেন তিনি । কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি আর ফিরে আসতে পারেননি।

তার মৃত্যুর পর অন্যান্য কর্মসূচির সাথে লন্ডন বাংলা প্রেসক্লাব স্থানীয় ব্রিকলেন জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করে ও ক্লাবের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়।

আরও খবর
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী