শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আন্তর্জাতিক › বৃটেনের কার্ডিফে ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন

বৃটেনের কার্ডিফে ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন

icon
দর্পণ টিভি লন্ডন
বৃটেনের কার্ডিফে ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন

প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির অংশগ্রহণে বৃটেনের কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ঈদের এই মিলনমেলায় ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর শুক্রবার ২০ মার্চ সৌদি আরবের সাথে মিল রেখে কার্ডিফের বিভিন্ন মসজিদে মুসল্লিরা একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। কার্ডিফ শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারাল সেন্টার এবং রিভারসাইড জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে মুসল্লিদের উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

শাহজালাল মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী এবং দ্বিতীয় জামাতে নামাজ আদায় করান হাফিজ মাওলানা তৌহিদুল হক। অপরদিকে জালালিয়া মসজিদে সকাল ৮টায় প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুল মোক্তাদির এবং দ্বিতীয় জামাতে নেতৃত্ব দেন হাফিজ জালাল উদ্দিন।

ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। কার্ডিফের প্রতিটি মসজিদে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শাহজালাল মসজিদের চেয়ারম্যান শাহ আতাউর রহমান মধু, সেক্রেটারি কাওসার হোসেন এবং ট্রেজারার রকিবুর রহমানসহ কমিটির নেতৃবৃন্দ এবং জালালিয়া মসজিদের চেয়ারম্যান আলহাজ লিলু মিয়া, সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া ও ট্রেজারার সুমন আলী সকল মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানান।

ঈদের জামাত শেষে উভয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।

এদিকে শাহজালাল মসজিদের ট্রাস্টি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ মানুষের মাঝে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তিনি সবাইকে বিভেদ ভুলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করার অনুরোধ করেন।

তিনি আরও বলেন, এই পবিত্র দিনে মহান আল্লাহর কাছে বাংলাদেশের অগ্রগতি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করা উচিত।

আরও খবর
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী