শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আন্তর্জাতিক › হরমুজ ইস্যুতে উত্তেজনা, ট্রাম্প শি বৈঠক নিয়ে অনিশ্চয়তা

হরমুজ ইস্যুতে উত্তেজনা, ট্রাম্প শি বৈঠক নিয়ে অনিশ্চয়তা

icon
দর্পণ টিভি লন্ডন
হরমুজ ইস্যুতে উত্তেজনা, ট্রাম্প শি বৈঠক নিয়ে অনিশ্চয়তা

হরমুজ প্রণালি ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর এবং শি জিনপিংয়ের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি ঘিরে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো স্পষ্ট নয়।

মঙ্গলবার ১৭ মার্চ আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি সচল রাখতে চীনের সহযোগিতা চেয়েছেন ট্রাম্প। তবে এ বিষয়ে চীন এখনো ইতিবাচক কোনো সাড়া না দেওয়ায় নির্ধারিত সফর পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ এই নৌপথে সংকট তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্র চায় মিত্র দেশগুলো এতে সক্রিয় ভূমিকা নিক। বিশেষ করে তেলের জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল দেশ হিসেবে চীনের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ মনে করছে ওয়াশিংটন।

তবে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ প্রস্তাবকে নাকচ করে দিয়েছে। তাদের মতে, চলমান সংঘাতের দায় ভাগ করে নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এবং এতে অংশ নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

এদিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, হরমুজ ইস্যুতে যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গেও আলোচনা চলছে। যদিও সক্রিয় যুদ্ধক্ষেত্রে সামরিক সম্পৃক্ততা নিয়ে বেশিরভাগ দেশ সতর্ক অবস্থানে রয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য সফর নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ রয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট সময়সূচি এখনো নিশ্চিত হয়নি।

বিশ্লেষকদের মতে, সফর পিছিয়ে গেলে তা কূটনৈতিক প্রস্তুতির জন্য চীনের জন্য সময় বাড়াবে। একই সঙ্গে এই ইস্যুতে চাপ প্রয়োগ ট্রাম্পের কৌশলগত অবস্থানকেও প্রতিফলিত করে।

আরও খবর
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী