শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আন্তর্জাতিক › সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব ত্যাগ: আইন, প্রক্রিয়া ও প্রার্থিতা যাচাইয়ের চ্যালেঞ্জ

সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব ত্যাগ: আইন, প্রক্রিয়া ও প্রার্থিতা যাচাইয়ের চ্যালেঞ্জ

icon
দর্পণ টিভি লন্ডন
সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব ত্যাগ: আইন, প্রক্রিয়া ও প্রার্থিতা যাচাইয়ের চ্যালেঞ্জ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কয়েকজন প্রবাসী প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব ও নাগরিকত্ব ত্যাগের আইনি প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গন ও প্রবাসী কমিউনিটিতে আলোচনা চলছে। বিশেষ করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের ক্ষেত্রে প্রার্থীরা কী ধরনের নথি জমা দিচ্ছেন এবং নির্বাচন কমিশন সেগুলো কীভাবে যাচাই করছে, তা নিয়ে আইনগত ব্যাখ্যা ও প্রশ্ন সামনে আসছে।

বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২(গ) দফা অনুযায়ী, কোনো ব্যক্তি যদি বিদেশি নাগরিক হন বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন, তবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য নন। সে কারণে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক দ্বৈত নাগরিকত্বধারী প্রার্থীদের বিদেশি নাগরিকত্ব ত্যাগের চূড়ান্ত ও দাপ্তরিক প্রমাণ থাকা আইনগতভাবে গুরুত্বপূর্ণ।

বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক প্রবাসী প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করেছেন বলে দাবি করলেও, কোথাও কোথাও কেবল আবেদন প্রক্রিয়াধীন থাকার নথি জমা দেওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনের বাছাই প্রক্রিয়ায় কিছু ক্ষেত্রে মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে, আবার কিছু ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় মনোনয়নপত্র বাতিলও হয়েছে।

আইন বিশেষজ্ঞদের মতে, বিদেশি নাগরিকত্ব ত্যাগের ক্ষেত্রে শুধু আবেদন বা রিসিভ কপি যথেষ্ট নয়। সংশ্লিষ্ট দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত চূড়ান্ত ত্যাগপত্র বা সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আইনগতভাবে সেই দেশের নাগরিক হিসেবেই বিবেচিত হন।

ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগের ক্ষেত্রে ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট ১৯৮১ অনুযায়ী নির্দিষ্ট ফরমে ডিক্লারেশন অব রেনানসিয়েশন জমা দিতে হয় এবং স্বরাষ্ট্র দপ্তরে তা নিবন্ধিত হওয়ার পরেই নাগরিকত্বের অবসান কার্যকর হয়। একইভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করতে হলে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট অনুযায়ী কনস্যুলারে সশরীরে শপথ গ্রহণ এবং পররাষ্ট্র দপ্তরের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে সার্টিফিকেট অব লস অব ন্যাশনালিটি ইস্যু হতে হয়।

আইনজ্ঞদের অভিমত, নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া নথিপত্রের যাচাই প্রক্রিয়া আরও স্পষ্ট ও কঠোর হলে ভবিষ্যতে আইনি জটিলতা কমানো সম্ভব। কারণ, নাগরিকত্ব ত্যাগের চূড়ান্ত প্রমাণ ছাড়া প্রার্থিতা বৈধ হলে তা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

নির্বাচন সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা বলছেন, সাংবিধানিক বিধান ও প্রচলিত আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রার্থীদের যোগ্যতা যাচাই নিশ্চিত করা হলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা আরও বাড়বে।

আরও খবর
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী