শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আন্তর্জাতিক › স্কটল্যান্ডে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এমএসপি প্রার্থী আফিফা খানম

স্কটল্যান্ডে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এমএসপি প্রার্থী আফিফা খানম

icon
মিজান রহমান
স্কটল্যান্ডে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এমএসপি প্রার্থী আফিফা খানম

স্কটল্যান্ডের রাজনীতিতে নতুন ইতিহাসের সূচনা করতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষাবিদ ও কমিউনিটি নেত্রী আফিফা খানম। প্রথমবারের মতো একজন বাংলাদেশি নারী হিসেবে তিনি স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে এমএসপি প্রার্থী হিসেবে লেবার পার্টির মনোনয়ন পেয়েছেন।

সোমবার ৯ মার্চ এডিনবরায় বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

আগামী মে মাসে অনুষ্ঠিতব্য স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে মিড ফাইফ ও গ্লেনরথিস আসন থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আফিফা খানম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

আফিফা খানম পেশায় একজন শিক্ষাবিদ। তিনি গ্লেনরথিস হাইস্কুলে সাবেক প্রিন্সিপাল টিচার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি কমিউনিটি স্কুল অব অকটার্ডারে ডেপুটি হেডটিচার ও বিজনেস ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন এবং শিক্ষা, মানবাধিকার ও কমিউনিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন।

তিনি একজন কবি, পাবলিক স্পিকার, কোচ এবং আন্তর্জাতিক মানের শিক্ষা বিশেষজ্ঞ হিসেবেও পরিচিত। একই সঙ্গে ট্রেড ইউনিয়ন নেতৃত্বের পাশাপাশি বাংলাদেশ ও স্কটল্যান্ডে বিভিন্ন মানবিক ও দাতব্য উদ্যোগের সঙ্গেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন।

আফিফা খানমের জন্ম সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামে। তার বাবা আব্দুল কুদ্দুছ ছিলেন সহকারী পোস্টমাস্টার জেনারেল এবং মা সৈয়দা নেহার বেগম একজন গৃহিণী। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

স্থানীয় বারকোট প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবনের সূচনা। পরে তিনি ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৮২ সালে বিবাহসূত্রে স্কটল্যান্ডে পাড়ি জমান তিনি। নতুন পরিবেশ, ভাষা ও নানা চ্যালেঞ্জ অতিক্রম করে অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

স্কটল্যান্ডে গিয়ে তিনি প্রথমে কমিউনিটি অ্যাডাল্ট লার্নিং ক্লাসের মাধ্যমে পড়াশোনা শুরু করেন। পরে ক্ল্যাকম্যান কলেজে অধ্যয়ন করেন এবং ইউনিভার্সিটি অব স্টার্লিং থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে শিক্ষা বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশনাল লিডারশিপে এমএসসি ডিগ্রি লাভ করেন। এছাড়া স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি থেকে উচ্চতর হেডশিপ অ্যাওয়ার্ড ও অ্যাডাল্ট লার্নার অ্যাওয়ার্ড অর্জন করেন।

নারীর ক্ষমতায়ন ও কমিউনিটি উন্নয়নের লক্ষ্যে তিনি স্কটল্যান্ডে ইন্টারন্যাশনাল উইমেন গ্রুপ প্রতিষ্ঠা করেন। এছাড়া কমিউনিটি লাইফ স্কিল প্রোগ্রামের অন্যতম সংগঠক হিসেবেও কাজ করেছেন। ২০১৮ সাল থেকে তিনি গ্লেনরথিসভিত্তিক চ্যারিটি প্রতিষ্ঠান লেইটার লাইফ চয়েসের বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতার ক্ষেত্রেও রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। ব্রিটিশ কাউন্সিলের কানেক্টিং ক্লাসরুম প্রকল্পের মাধ্যমে স্কটল্যান্ড ও বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা বিনিময় ও সহযোগিতা গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

২০১২ সাল থেকে তিনি স্কটিশ শিক্ষকদের ট্রেড ইউনিয়ন এনএএসইউডব্লিওটি এর সক্রিয় সদস্য। সেখানে ওয়ার্কপ্লেস প্রতিনিধি, হেলথ অ্যান্ড সেফটি অফিসার ও ইকুয়ালিটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি স্কটিশ ট্রেড ইউনিয়ন কাউন্সিলের ব্ল্যাক ওয়ার্কার কমিটির সদস্য এবং শিক্ষা খাতে বর্ণবাদবিরোধী বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন।

পেশাগত ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের ৩ ডিসেম্বর স্কটিশ পার্লামেন্টে আয়োজিত অনুষ্ঠানে তিনি স্কটিশ পাবলিক সার্ভিস লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়া প্রবাসে বাংলাদেশি নারীদের অনুপ্রেরণামূলক ভূমিকার জন্য সম্প্রতি সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রবাসী সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত হন।

রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরে লেবার পার্টির সঙ্গে সম্পৃক্ত আফিফা খানম ২০১৮ সালে ক্ল্যাকম্যানশায়ার কাউন্সিলের উপনির্বাচনে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী হিসেবেও অংশ নেন। বর্তমানে তিনি মিড ফাইফ ও গ্লেনরথিস লেবার পার্টির সি এল পি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে জয়ী হলে শিক্ষা খাতের উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। একই সঙ্গে স্কটল্যান্ডের শ্রমবাজারে জনশক্তির ঘাটতি পূরণে অভিবাসনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

নির্বাচনী প্রচারণা চলাকালে বর্ণবাদী আচরণের মুখোমুখি হওয়ার বিষয়ও তিনি প্রকাশ করেছেন। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বর্ণবাদের কাছে তিনি মাথা নত করবেন না এবং সমতা ও ন্যায়ের পক্ষে তার সংগ্রাম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মিড ফাইফ ও গ্লেনরথিস স্কটল্যান্ডের সেন্ট্রাল ইস্ট অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা যেখানে প্রায় ৫৫ হাজার নিবন্ধিত ভোটার রয়েছে। রাজধানী এডিনবরা থেকে প্রায় ৩২ মাইল উত্তরে অবস্থিত এই আসনটি ঐতিহাসিকভাবে শ্রমজীবী ও শিল্পাঞ্চল হিসেবে পরিচিত।

তিন কন্যা ও এক পুত্র সন্তানের জননী আফিফা খানম বর্তমানে পরিবারসহ ফাইফ কাউন্সিলের গ্লেনরথিস শহরে বসবাস করছেন।

অনেকের মতে, আফিফা খানমের এই অগ্রযাত্রা শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি প্রবাসী বাংলাদেশি নারীদের জন্য অনুপ্রেরণার নতুন দিগন্ত খুলে দিয়েছে। সাহস, অধ্যবসায় এবং স্বপ্নের শক্তি থাকলে সীমান্ত পেরিয়েও সাফল্যের ইতিহাস লেখা যায়।

আরও খবর
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী