শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আন্তর্জাতিক › অভিবাসন সংক্রান্ত ট্রাম্পের পোস্টে উদ্বেগ, বাংলাদেশি অধ্যুষিত এলাকায় নীরবতা

অভিবাসন সংক্রান্ত ট্রাম্পের পোস্টে উদ্বেগ, বাংলাদেশি অধ্যুষিত এলাকায় নীরবতা

icon
দর্পণ টিভি লন্ডন
অভিবাসন সংক্রান্ত ট্রাম্পের পোস্টে উদ্বেগ, বাংলাদেশি অধ্যুষিত এলাকায় নীরবতা

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও সরকারি সুবিধা সংক্রান্ত এক পোস্টকে ঘিরে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে সাম্প্রতিক দিনগুলোতে স্বাভাবিক জনচাঞ্চল্য কমে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সময় সোমবার ৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিভিন্ন দেশের অভিবাসীদের সরকারি সুবিধা গ্রহণের হারসংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় বাংলাদেশ ২০তম অবস্থানে রয়েছে এবং সেখানে উল্লেখ করা হয় যে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারের প্রায় ৫৪ শতাংশ কোনো না কোনো ধরনের সরকারি সুবিধা গ্রহণ করছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়ে আসছে এবং সরকারি সহায়তা ব্যবস্থার অপব্যবহার বন্ধের ওপর জোর দিচ্ছে। এ ধরনের তথ্য প্রকাশের ফলে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি হওয়াটা স্বাভাবিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, যারা বৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং আইনসম্মতভাবে সুবিধা গ্রহণ করছেন, তাদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে বা অবৈধভাবে সরকারি সুযোগ-সুবিধা নিয়ে থাকেন, সেক্ষেত্রে আইনগত জটিলতার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, এমন ক্ষেত্রে গ্রিন কার্ড বাতিলসহ কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

এদিকে অভিবাসন ও বাজেট সংক্রান্ত নীতির অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন ডেমোক্র্যাট-শাসিত ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ পাঁচটি অঙ্গরাজ্যে ১০ বিলিয়ন ডলারের বেশি ফেডারেল অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই সিদ্ধান্ত কার্যকর হলে ওই অঙ্গরাজ্যগুলোতে চাইল্ড কেয়ার ও সামাজিক সেবামূলক কর্মসূচিতে প্রভাব পড়তে পারে।

বর্তমান পরিস্থিতিতে আইন বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের সবাইকে আইনগত নিয়মকানুন মেনে চলা এবং সরকারি সুবিধা গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পরামর্শ দিচ্ছেন।

সৌজন্য: দেশ টিভি

আরও খবর
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেনাসদস্যকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেমিনার
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী