বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › খেলা › চ্যাম্পিয়নস লিগে অঘটন, ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারাল বোদো গ্লিম্ট

চ্যাম্পিয়নস লিগে অঘটন, ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারাল বোদো গ্লিম্ট

icon
দর্পণ টিভি লন্ডন
চ্যাম্পিয়নস লিগে অঘটন, ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারাল বোদো গ্লিম্ট

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নরওয়েজিয়ান ক্লাব বোদো গ্লিম্ট ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে বড় চমক দেখিয়েছে। ম্যাচে জোড়া গোল করে বোদোর হয়ে নায়ক হন কাসপার হগ, অন্যদিকে স্বদেশে ফেরা আর্লিং হালান্ড ছিলেন নিষ্প্রভ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বোদো। ২২ মিনিটে ওলে ডিডরিক ব্লমবার্গের ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন হগ। এরপর অল্প সময়ের ব্যবধানে ব্লমবার্গের অ্যাসিস্ট থেকেই তিনি নিজের দ্বিতীয় গোলটি করে প্রথমার্ধেই সিটিকে চাপে ফেলে দেন।

বিরতির পরও বোদোর আধিপত্য বজায় থাকে। ৫৮ মিনিটে জেন্স পিটার হাগ মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় এগিয়ে দূরপাল্লার শটে ব্যবধান বাড়ান। পরের মিনিটে রায়ান চেরকি একটি গোল শোধ করলেও ম্যাচের নিয়ন্ত্রণ তখনও বোদোর দিকেই ছিল।

ম্যাচের ৬০ মিনিটের পর সিটির পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়েন মিডফিল্ডার রদ্রি। দশজনের দলে পরিণত হওয়ার পর ম্যাচে ফিরতে পারেনি পেপ গার্দিওলার দল।

পুরো ম্যাচে হালান্ড বল কম স্পর্শ করেছেন এবং গোলের সুযোগও তৈরি করতে পারেননি। অপরদিকে হগ আরও কয়েকটি সুযোগ তৈরি করেন, তবে অফসাইডের কারণে তার দুটি গোল বাতিল হয়।

এই জয়ে বোদো গ্লিম্টের প্লে অফে ওঠার সম্ভাবনা টিকে থাকল। অন্যদিকে, শীর্ষ আটে থেকে সরাসরি নকআউটে ওঠার লক্ষ্য এগিয়ে নিতে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি।