বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★ ভিনিসিয়ুসের জোড়া গোলেও জয় পেল না ব্রাজিল, শেষ মুহূর্তে জাপানের নাটকীয় জয় ★ লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি ★
হোম › খেলা › এমএলএসে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জিতে মেসির ইতিহাস

এমএলএসে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জিতে মেসির ইতিহাস

icon
দর্পণ টিভি লন্ডন
এমএলএসে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জিতে মেসির ইতিহাস
মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়ে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। এর মধ্য দিয়ে লিগটির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে এই পুরস্কার জয়ের রেকর্ড গড়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচে মেসি গোল বা অ্যাসিস্ট করতে না পারলেও পুরো মৌসুমে ২৬টি গোল করে সর্বোচ্চ গলদাতার স্বীকৃতি পেয়েছেন।
ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত খেলেছে ইন্টার মায়ামি। ১৪তম মিনিটে ইয়ান ফ্রেইয়ের গোলে এগিয়ে যায় দলটি। এরপর ৩৩তম মিনিটে মেসির কর্নার থেকে জার্মান বার্তেরামের হেডে বল পেয়ে কাছ থেকে গোল করেন উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। ৪২তম মিনিটে বক্সের বাইরে থেকে রদ্রিগো ডি পলের শটে ব্যবধান ৩-০ করে বিরতিতে যায় মায়ামি।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় শার্লট এফসি। ৫০ ও ৫৫তম মিনিটে পরপর দুটি গোল করে ব্যবধান কমান লিয়েল আবাদা। এতে ম্যাচের স্কোর দাঁড়ায় ৩-২।
নির্ধারিত সময়ের ৯০তম মিনিটে টাইগার স্মলসের শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে রোদোলফো আলোকো গোল করে শার্লটকে সমতায় ফেরান। ফলে তিন গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় পায়নি মেসি ও সুয়ারেজের ইন্টার মায়ামি।
নিয়মিত মৌসুম শেষে ৩৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে রয়েছে মায়ামি। ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিলে এসসি। এর মাধ্যমে ২০২৪ সালে মায়ামির গড়া এক মৌসুমে সর্বোচ্চ ৭৪ পয়েন্টের রেকর্ড ছাড়িয়ে গেছে ন্যাশভিলে।
এর আগে গত ২ মে অরল্যান্ডো সিটির বিপক্ষেও ৩-০ গোলে এগিয়ে থেকেও ৪-৩ ব্যবধানে হেরেছিল ইন্টার মায়ামি। শার্লটের বিপক্ষে ম্যাচেও তিন গোলের লিড ধরে রাখতে ব্যর্থ হলো দলটি।
তবে দলের জয়ের দেখা না মিললেও ব্যক্তিগত অর্জনে মৌসুম শেষ করেছেন মেসি। ২৬ গোল করে টানা দুই মৌসুমে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার মাধ্যমে নিজের ক্যারিয়ারে আরেকটি ঐতিহাসিক অর্জন যোগ করেছেন এই আর্জেন্টাইন তারকা।