বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★ ভিনিসিয়ুসের জোড়া গোলেও জয় পেল না ব্রাজিল, শেষ মুহূর্তে জাপানের নাটকীয় জয় ★ লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি ★
হোম › খেলা › আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ ছেড়ে হাইতির জার্সি বেছে নিলেন তরুণ ফুটবলার রামোস

আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ ছেড়ে হাইতির জার্সি বেছে নিলেন তরুণ ফুটবলার রামোস

icon
দর্পণ টিভি লন্ডন
আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ ছেড়ে হাইতির জার্সি বেছে নিলেন তরুণ ফুটবলার রামোস
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনার পরিবর্তে নিজের জন্মভূমি হাইতির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তরুণ ফুটবলার স্টিফেন অস্কার রামোস, যিনি কিকি রামোস নামে পরিচিত। হাইতিয়ান ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে তাঁর এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ভেলেজ সার্সফিল্ডের এই তরুণ উইঙ্গার ব্রাজিলে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।
২০০৯ সালের ৩ এপ্রিল হাইতির রাজধানী পোর্ট-ও-প্রিন্সে জন্মগ্রহণ করেন রামোস। ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্প থেকে বেঁচে যাওয়ার পর একটি আর্জেন্টাইন পরিবার তাঁকে দত্তক নেয়। এরপর আর্জেন্টিনার বুয়েনস এইরেসে বেড়ে ওঠেন তিনি। সেখানেই ভেলেজ সার্সফিল্ডের হয়ে ফুটবল ক্যারিয়ার গড়ে তোলেন এই তরুণ খেলোয়াড়।
এর আগে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে কয়েকটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন রামোস। তবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে নিজের জন্মভূমি হাইতির প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
হাইতিয়ান ফুটবল ফেডারেশনের বিবৃতিতে জানানো হয়েছে, স্টিফেন অস্কার রামোস হাইতির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এবং ব্রাজিলে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন। একই সঙ্গে তাঁকে হাইতির ফুটবল পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানিয়েছে ফেডারেশন। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতার জন্য তাঁর এজেন্ট ও ভেলেজ সার্সফিল্ডকেও ধন্যবাদ জানানো হয়েছে।
আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হাইতি খেলবে ডি গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সৌদি আরব ও উরুগুয়ে।
বয়সভিত্তিক পর্যায়ে আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেললেও হাইতির প্রতিনিধিত্ব করতে রামোসের কোনো আইনি বাধা নেই। ফিফার নিয়ম অনুযায়ী, যুব পর্যায়ে প্রীতি ম্যাচে অংশ নিলেই কোনো খেলোয়াড় স্থায়ীভাবে একটি দেশের জাতীয় দলের সঙ্গে আবদ্ধ হয়ে যান না। ফলে নিয়ম মেনেই হাইতির জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই তরুণ উইঙ্গার।