জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮ মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি
দর্পণ টিভি লন্ডন
১২ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় নির্দিষ্ট আটটি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছে শিক্ষা বোর্ড। একই সঙ্গে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগও রাখা হয়েছে। তবে অনুমোদিত তালিকার বাইরে অন্য কোনো মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্বাহী কমিটির সদস্য সচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অনুমোদিত আটটি ক্যালকুলেটরের মডেল উল্লেখ করা হয়েছে। এগুলো হলো এফএক্স-৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএস প্লাস এবং এফএক্স-৯৯১সিডব্লিউ।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা তালিকাভুক্ত আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটরের পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তবে এই তালিকার বাইরে অন্য কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর পরীক্ষার হলে নেওয়ার অনুমতি থাকবে না।
পরীক্ষা চলাকালে ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদেরও অবহিত করা হয়েছে।
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮ মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি
বিস্তারিত কমেন্টে
১২ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK