এইচএসসির ফল নিয়ে সন্তুষ্ট নয় শিক্ষা মন্ত্রণালয়, পুনর্মূল্যায়নের আবেদন ১ নভেম্বর থেকে
দর্পণ টিভি লন্ডন
৩১ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফলাফলের ঘাটতি কাটিয়ে আগামীতে শিক্ষার্থীদের আরও ভালো ফল নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কাজ করছে বলে জানান তিনি।
শনিবার সকালে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি বলেন, ফলাফলের দুর্বলতা কাটিয়ে ওঠার উপায় নিয়ে মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কাজ করছে। এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদেরও সহযোগিতা কামনা করেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী ১ নভেম্বর থেকে আবেদন করা যাবে। গত এসএসসি পরীক্ষার সময়ও পুনর্মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছিল। ওই প্রক্রিয়ায় ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিলেন। এবারও উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে, যাতে কোনো শিক্ষার্থী মূল্যায়নে বঞ্চিত না হন।
তিনি বলেন, ফলাফল সন্তোষজনক না হওয়ায় শিক্ষা বোর্ডগুলোকে সঙ্গে নিয়ে আগামী দিনে আরও ভালো ফল অর্জনের চেষ্টা করা হবে।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। পরীক্ষায় মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
এইচএসসির ফল নিয়ে সন্তুষ্ট নয় শিক্ষা মন্ত্রণালয়, পুনর্মূল্যায়নের আবেদন ১ নভেম্বর থেকে
বিস্তারিত কমেন্টে
৩১ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK