শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › শিক্ষা › তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য

তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য

icon
হেলাল আহমদ
তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যেই প্রশাসনিক ভবনের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ২-এর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১১ ও ১২ অক্টোবর ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেওয়ার কথা ছিল উপাচার্যের। এ কারণে ১০ অক্টোবর বিকেলে তাঁর ঢাকায় যাওয়ার কথা জানানো হয়েছিল। তাঁর অনুপস্থিতিতে ১১ ও ১২ অক্টোবরের জন্য যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়।

তবে পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী ঢাকায় অবস্থানের কথা থাকলেও সোমবার সকালে হঠাৎ চুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন নতুন উপাচার্য। এ সময় ছাত্রদলপন্থি বর্তমান ও সাবেক আট থেকে দশজন শিক্ষার্থীও তাঁর সঙ্গে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। পরে তাঁরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে অপসারণ করা হয়। একই দিন অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করে আসছেন তাঁরা।

অন্যদিকে, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এসব কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।

আরও খবর
এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর
এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮ মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮ মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি
এইচএসসির ফল নিয়ে সন্তুষ্ট নয় শিক্ষা মন্ত্রণালয়, পুনর্মূল্যায়নের আবেদন ১ নভেম্বর থেকে
এইচএসসির ফল নিয়ে সন্তুষ্ট নয় শিক্ষা মন্ত্রণালয়, পুনর্মূল্যায়নের আবেদন ১ নভেম্বর থেকে
এইচএসসির ফল প্রকাশের স্থান পরিবর্তন, কাল সকাল ১১টায় ঘোষণা
এইচএসসির ফল প্রকাশের স্থান পরিবর্তন, কাল সকাল ১১টায় ঘোষণা
২০২৭ সালের এসএসসি পরীক্ষা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর, জেনে নিন ফি ও সময়সূচি
২০২৭ সালের এসএসসি পরীক্ষা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর, জেনে নিন ফি ও সময়সূচি
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাঁচ পাওয়া চল্লিশ হাজার শিক্ষার্থী পাচ্ছে সরকারি ল্যাপটপ
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাঁচ পাওয়া চল্লিশ হাজার শিক্ষার্থী পাচ্ছে সরকারি ল্যাপটপ
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য হলে ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য হলে ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী