বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › খেলা › বিপিএলের ম্যাচ স্থগিত হওয়ায় মেট্রোরেলের অতিরিক্ত চারটি ট্রিপ আপাতত বন্ধ

বিপিএলের ম্যাচ স্থগিত হওয়ায় মেট্রোরেলের অতিরিক্ত চারটি ট্রিপ আপাতত বন্ধ

icon
দর্পণ টিভি লন্ডন
বিপিএলের ম্যাচ স্থগিত হওয়ায় মেট্রোরেলের অতিরিক্ত চারটি ট্রিপ আপাতত বন্ধ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল উপলক্ষে মেট্রোরেলে প্রতিদিন চারটি অতিরিক্ত ট্রিপ চালুর পরিকল্পনা করেছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। তবে বৃহস্পতিবার ১৫ জানুয়ারি নির্ধারিত বিপিএলের ম্যাচ বাতিল হওয়ায় আগামীকাল মেট্রোরেলের অতিরিক্ত চারটি ট্রিপ পরিচালিত হবে না।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক গণসংযোগ মো আহসান উল্লাহ শরিফী বৃহস্পতিবার বিষয়টি জানান।

তিনি বলেন, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুরে অনুষ্ঠিত বিপিএলের ম্যাচকে কেন্দ্র করে যাত্রীচাপ বিবেচনায় ১৫ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন চারটি করে অতিরিক্ত ট্রিপ চালানোর পরিকল্পনা ছিল। তবে ম্যাচ বাতিল হওয়ায় আপাতত পরিকল্পনাটি স্থগিত রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরবর্তী ম্যাচের দিনগুলোতে পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত ট্রিপ চালুর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।