বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › স্থানীয় সংবাদ › হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু

হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু

icon
দর্পণ টিভি লন্ডন
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু

হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটুযুক্তরাজ্যভিত্তিক শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গলের বার্ষিক সাধারণ সভা ও দ্বিবার্ষিক নির্বাচন লন্ডনে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ৫ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত সংগঠনের নির্বাহী সদস্যরা অংশ নেন। সভায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা ও প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সভাপতি আব্দুর রকিব রাজু। আর্থিক কার্যক্রম ও হিসাব উপস্থাপন করেন সংগঠনের ট্রেজারার।

প্রথম পর্বের শেষে আব্দুর রকিব রাজু সমাপনী বক্তব্যের মাধ্যমে বিগত সেশনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। পরে সাবেক সভাপতি হারুন অর রশিদ ও জহির উদ্দীন চৌধুরী বাবলু দায়িত্ব নিয়ে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে নতুন কার্যনির্বাহী কমিটির খসড়া প্রস্তাব করেন। উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন।

২০২৬ থেকে ২০২৮ সেশনের কমিটিতে সভাপতি হয়েছেন কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু এবং ট্রেজারার হাজিম উদ্দীন। সহ সভাপতি এমদাদুল হক জুনেদ ও জাহিদুর রহমান চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক হাজী রকিব রহমান মিজান ও আবদুল্লাহ আল মাহবুব তিতাশ এবং যুগ্ম ট্রেজারার শাহ মঞ্জুর হোসেন চৌধুরী।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন দেলোয়ার মামুন ও এম ইলিয়াছুর রহমান পাপ্পু, ত্রাণ সম্পাদক তুফাজ্জল হক মুর্শেদ, মহিলা বিষয়ক সম্পাদক শেখ জেসমিন নাহার জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ শিপু ও পারভেজ খান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাকির আহমেদ।

সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন হারুন অর রশিদ, জহির উদ্দীন চৌধুরী বাবলু ও আব্দুর রকিব রাজু। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হাজী জসিম উদ্দীন দুদু, শেখ মোহাম্মদ আব্দুন নূর এবং মানসেল আহমেদ মনসুর।

সম্মেলনে অংশ নেওয়া সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও কার্যকরভাবে পরিচালনার পাশাপাশি শ্রীমঙ্গলের স্বার্থে কাজ করবে।

আরও খবর
জৈন্তাপুরে জনসেবার নতুন প্রত্যাশা, প্রশাসনিক নেতৃত্বে আবুল হাসনাত খাঁন
জৈন্তাপুরে জনসেবার নতুন প্রত্যাশা, প্রশাসনিক নেতৃত্বে আবুল হাসনাত খাঁন
জৈন্তাপুরে তেরো শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
জৈন্তাপুরে তেরো শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন
জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন
সালুটিকর ভূমি অফিসে সেবার মানে সন্তুষ্ট সেবাপ্রার্থীরা, আন্তরিকতায় প্রশংসিত তহসিলদার
সালুটিকর ভূমি অফিসে সেবার মানে সন্তুষ্ট সেবাপ্রার্থীরা, আন্তরিকতায় প্রশংসিত তহসিলদার
সারীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
সারীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান
নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান
আরিফুল হক চৌধুরী মানেই উন্নয়ন,সিলেট ৪ এখন বড় প্রত্যাশার কেন্দ্রে
আরিফুল হক চৌধুরী মানেই উন্নয়ন,সিলেট ৪ এখন বড় প্রত্যাশার কেন্দ্রে
তুবার বাবাকে তিন মাসের চিকিৎসায় রিহ্যাবে পাঠানো হলো
তুবার বাবাকে তিন মাসের চিকিৎসায় রিহ্যাবে পাঠানো হলো