শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › স্থানীয় সংবাদ › সালুটিকর ভূমি অফিসে সেবার মানে সন্তুষ্ট সেবাপ্রার্থীরা, আন্তরিকতায় প্রশংসিত তহসিলদার

সালুটিকর ভূমি অফিসে সেবার মানে সন্তুষ্ট সেবাপ্রার্থীরা, আন্তরিকতায় প্রশংসিত তহসিলদার

icon
দর্পণ টিভি লন্ডন
সালুটিকর ভূমি অফিসে সেবার মানে সন্তুষ্ট সেবাপ্রার্থীরা, আন্তরিকতায় প্রশংসিত তহসিলদার
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর ইউনিয়ন ভূমি অফিসে সেবাপ্রার্থীদের প্রয়োজনীয় ভূমিসেবা কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে চলছে। নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা নিতে আসা মানুষের সঙ্গে আন্তরিক আচরণ ও দায়িত্বশীলতার মাধ্যমে কাজ করছেন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মনজুর আহমদ আতহার।

স্থানীয় সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি তাদের কাগজপত্র যাচাই ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করা হচ্ছে।

সেবাপ্রার্থীদের মতে, ভূমি সংক্রান্ত জটিল বিষয়গুলো নিয়ম অনুযায়ী নিষ্পত্তির চেষ্টা করায় সাধারণ মানুষের ভোগান্তি কমছে। বিশেষ করে নামজারি ও ভূমি উন্নয়ন করসংক্রান্ত সেবা নিতে আসা মানুষের মধ্যে অফিসের কার্যক্রম নিয়ে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, সালুটিকর ভূমি অফিসে সাধারণ মানুষের জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।