বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › স্থানীয় সংবাদ › একটি শিশু, এক বৃক্ষ স্লোগানে শ্যামপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

একটি শিশু, এক বৃক্ষ স্লোগানে শ্যামপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

icon
দর্পণ টিভি লন্ডন
একটি শিশু, এক বৃক্ষ স্লোগানে শ্যামপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি শিশু, এক বৃক্ষ স্লোগানকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝেও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ বাড়িতে গাছ রোপণে উৎসাহিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ এবং সঞ্চালনায় ছিলেন বিদ্যুৎ কুমার দাস। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। এ সময় মোট ৫০টি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসুল হক মাস্টার, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছ, জালাল উদ্দীন, লোকমান আহমদ, আমিন রশিদ, হুসন আহমদ, আব্দুল মনাফ মেছাব এবং হবি আহমদ।

আয়োজকরা জানান, একটি শিশু, এক বৃক্ষ স্লোগানে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি করে গাছ রোপণে উদ্বুদ্ধ করার পাশাপাশি পরিবেশ সচেতন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ জুন ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের প্রায় ২৯ হাজার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির আওতায় প্রতিটি প্রতিষ্ঠানে একটি করে ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ করা হচ্ছে।

আরও খবর
জৈন্তাপুরে জনসেবার নতুন প্রত্যাশা, প্রশাসনিক নেতৃত্বে আবুল হাসনাত খাঁন
জৈন্তাপুরে জনসেবার নতুন প্রত্যাশা, প্রশাসনিক নেতৃত্বে আবুল হাসনাত খাঁন
জৈন্তাপুরে তেরো শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
জৈন্তাপুরে তেরো শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন
জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন
সালুটিকর ভূমি অফিসে সেবার মানে সন্তুষ্ট সেবাপ্রার্থীরা, আন্তরিকতায় প্রশংসিত তহসিলদার
সালুটিকর ভূমি অফিসে সেবার মানে সন্তুষ্ট সেবাপ্রার্থীরা, আন্তরিকতায় প্রশংসিত তহসিলদার
সারীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
সারীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান
নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান
আরিফুল হক চৌধুরী মানেই উন্নয়ন,সিলেট ৪ এখন বড় প্রত্যাশার কেন্দ্রে
আরিফুল হক চৌধুরী মানেই উন্নয়ন,সিলেট ৪ এখন বড় প্রত্যাশার কেন্দ্রে
তুবার বাবাকে তিন মাসের চিকিৎসায় রিহ্যাবে পাঠানো হলো
তুবার বাবাকে তিন মাসের চিকিৎসায় রিহ্যাবে পাঠানো হলো