বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › স্থানীয় সংবাদ › লন্ডনে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো চতুর্দশ বাংলাদেশ বইমেলা

লন্ডনে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো চতুর্দশ বাংলাদেশ বইমেলা

icon
দর্পণ টিভি লন্ডন
লন্ডনে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো চতুর্দশ বাংলাদেশ বইমেলা

প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ২০২৬। ২৭ ও ২৮ জুন পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে আয়োজিত এ বইমেলা প্রবাসী বাঙালিদের এক মিলনমেলায় পরিণত হয়।


সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্যের আয়োজনে অনুষ্ঠিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ ইকবাল। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক আনিসুজ্জামান এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি শামীম আজাদ।


দুই দিনজুড়ে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, প্রকাশক, সংস্কৃতিকর্মী ও বইপ্রেমীরা মেলায় অংশ নেন। বইমেলায় দেশের পাশাপাশি প্রবাসের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। স্টলগুলোতে কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্প, প্রবন্ধ, গবেষণাগ্রন্থ, মুক্তিযুদ্ধভিত্তিক বই ও শিশুতোষ সাহিত্যসহ নানা ধরনের নতুন ও জনপ্রিয় বই প্রদর্শন ও বিক্রি করা হয়।

মেলার শেষ দিনে বাংলা সাহিত্যের আন্তর্জাতিকতা শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক ও অনুবাদক আনিসুজ্জামান। আলোচনায় অংশ নেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অবনি অনার্য এবং সাবেক শিক্ষা সচিব ড. গৌরাঙ মোহন্ত।


এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক পাঠক আড্ডা, সাহিত্য আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠান। তরুণ কবি, শিশু সাহিত্যিক, কথাসাহিত্যিক এবং বিভিন্ন পেশার কমিউনিটি ব্যক্তিত্বদের নতুন সাহিত্যকর্মও এ মেলায় প্রকাশিত হয়।

বইমেলার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। সংগীত পরিবেশনা, আবৃত্তি, কবিতা পাঠ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরো মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। শিশু কিশোরসহ সব বয়সী দর্শনার্থীদের উপস্থিতিতে আয়োজনটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।


অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চার ধারাবাহিকতা ধরে রাখতে বাংলাদেশ বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন।


দুই দিনের আয়োজন শেষে অংশগ্রহণকারী লেখক, প্রকাশক ও দর্শনার্থীরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ বইমেলা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও খবর
জৈন্তাপুরে জনসেবার নতুন প্রত্যাশা, প্রশাসনিক নেতৃত্বে আবুল হাসনাত খাঁন
জৈন্তাপুরে জনসেবার নতুন প্রত্যাশা, প্রশাসনিক নেতৃত্বে আবুল হাসনাত খাঁন
জৈন্তাপুরে তেরো শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
জৈন্তাপুরে তেরো শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন
জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন
সালুটিকর ভূমি অফিসে সেবার মানে সন্তুষ্ট সেবাপ্রার্থীরা, আন্তরিকতায় প্রশংসিত তহসিলদার
সালুটিকর ভূমি অফিসে সেবার মানে সন্তুষ্ট সেবাপ্রার্থীরা, আন্তরিকতায় প্রশংসিত তহসিলদার
সারীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
সারীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান
নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান
আরিফুল হক চৌধুরী মানেই উন্নয়ন,সিলেট ৪ এখন বড় প্রত্যাশার কেন্দ্রে
আরিফুল হক চৌধুরী মানেই উন্নয়ন,সিলেট ৪ এখন বড় প্রত্যাশার কেন্দ্রে
তুবার বাবাকে তিন মাসের চিকিৎসায় রিহ্যাবে পাঠানো হলো
তুবার বাবাকে তিন মাসের চিকিৎসায় রিহ্যাবে পাঠানো হলো