বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › খেলা › পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে রমফোর্ড রাইডার্সের জার্সি উন্মোচন

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে রমফোর্ড রাইডার্সের জার্সি উন্মোচন

icon
দর্পণ টিভি লন্ডন
পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে রমফোর্ড রাইডার্সের জার্সি উন্মোচন

নতুন মৌসুম সামনে রেখে পূর্ব লন্ডনের ক্রিকেট দল রমফোর্ড রাইডার্স জার্সি উন্মোচনের মধ্য দিয়ে নতুন উদ্যমে মাঠে নামার প্রস্তুতির ঘোষণা দিয়েছে।

বুধবার ২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যায় টাওয়ার হ্যামলেটসের হার্কনেস হাউসে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ মৌসুমের নতুন জার্সির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহকারী কোষাধ্যক্ষ ও দলের অন্যতম উদ্যোক্তা মোঃ এখলাছুর রহমান পাক্কুর ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী, স্পন্সর প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

হলুদ ও কালো রঙের সমন্বয়ে তৈরি নতুন জার্সিতে প্রধান স্পন্সর হিসেবে লাক্স ফার্নিশিং এবং সহযোগী স্পন্সর হিসেবে সিনেমা এডিটস, কুয়াব, ওয়ান শাহাদাহ, রাহুল ইবি আনপ্লাগড স্টোরি এবং ডান্টন গ্রিল এন্ড স্পাইসের লোগো স্থান পেয়েছে। অনুষ্ঠানে জার্সি উন্মোচনের পর খেলোয়াড় ও অতিথিরা ফটোসেশনে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকেসি লন্ডনের সিইও শহিদুল আলম রতন, সাবেক স্পিকার আহবাব হুসাইন, লাক্স ফার্নিশিং এর স্বত্বাধিকারী এমরান রহমানসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ। এছাড়া দলের অধিনায়ক আমিনুল রহমান ইমন, সহকারী কর্ণধার রেজওয়ান হুসেন পাবেলসহ খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক আকরামুল হুসেইন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নানসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজক মোঃ এখলাছুর রহমান পাক্কু বলেন, এই দল শুধু একটি ক্রীড়া সংগঠন নয়, বরং কমিউনিটির তরুণদের জন্য একটি ইতিবাচক প্ল্যাটফর্ম। নতুন জার্সি দলীয় ঐক্য, শৃঙ্খলা ও অগ্রগতির প্রতীক হিসেবে কাজ করবে।

ক্লাবের কর্ণধার রাহুল ইব্রাহিম জানান, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখা এবং সমাজের নেতিবাচক দিক থেকে দূরে রাখতে ক্লাবটি কাজ করে যাচ্ছে। একই সঙ্গে ওয়ান শাহাদাহ ট্রাস্টের মাধ্যমে এতিম শিশুদের সহায়তায় নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এবং শৃঙ্খলা বজায় রাখতে ক্লাবের অভ্যন্তরীণ কিছু নিয়মও চালু করা হয়েছে।

উল্লেখ্য, রমফোর্ড রাইডার্স পূর্ব লন্ডনভিত্তিক একটি অরাজনৈতিক ক্রীড়া সংগঠন, যা স্থানীয় বিভিন্ন টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে।

অনুষ্ঠানের শেষে প্রধান স্পন্সর লাক্স ফার্নিশিং এর কর্ণধার এমরান রহমানের জন্মদিন উপলক্ষে কেক কেটে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।