শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › অর্থনীতি › ব্যাংক খাতে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানালেন গভর্নর

ব্যাংক খাতে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানালেন গভর্নর

icon
দর্পণ টিভি লন্ডন
ব্যাংক খাতে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানালেন গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থ আত্মসাতের সুযোগ বন্ধে কেন্দ্রীয় ব্যাংক কঠোর অবস্থানে রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামি ফাইন্যান্স ও ব্যাংকিং কনফারেন্সের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশি ও বিদেশি বিভিন্ন অতিথি অংশগ্রহণ করেন।

গভর্নর বলেন, ইসলামি ব্যাংকগুলো সাধারণ ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতা করে মুনাফা অর্জনে সক্ষম হয়েছে। তবে সুশাসনের ঘাটতির কারণে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান অতীতে আর্থিক অনিয়মের সুযোগ নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি জানান, ইসলামি ব্যাংকিং খাত এখনও জনগণের আস্থা ধরে রেখেছে। গত এক বছরে সবচেয়ে বেশি আমানত এসেছে ইসলামি ব্যাংকগুলোতে। পাশাপাশি এসব ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া সহায়তার অর্থ ফেরত দিয়েছে।

ঋণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান গভর্নর। এ উদ্দেশ্যে নতুন ইসলামি ব্যাংকিং আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে।

শরিয়াহ বোর্ডের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বোর্ডের সদস্যদের স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে হবে এবং সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে।

বেক্সিমকো সুকুক বন্ড প্রসঙ্গে গভর্নর বলেন, অতীতে বাধ্যতামূলকভাবে বন্ড বিক্রির কারণে বন্ড বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে এবং বিনিয়োগকারীদের আস্থা কমেছে। তবে নতুনভাবে ইসলামি সুকুক বন্ড বাজার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

গভর্নর আরও বলেন, ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও শক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি একাডেমিশিয়ান ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।