কবিতা বাবার জন্য কবিতা-মো. রহমত আলী দর্পণ টিভি লন্ডন ১৯ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন মায়ের কুলে জন্ম নিয়েবাবার পিঠের সোয়ার হয়েবড় আমরা হই যে তাইবাবার কোন তুলনা নাই।বাবা তুমি আশার আলোতাইতো তোমায় বাসি ভালোস্বপ্ন তুমি দেখাও তাইসামনে চলার ভরসা পাই।রোদ বৃষ্টি আসলে যেমনছাতা দিয়ে করি বারণতোমার ছায়া তেমনি পাইযদি কখন দুঃখ পাই। দিবা-রাত্রী কষ্ট করেমাথার ঘাম পায়ে ঝরেপরিবারের হাল ধর তাইজীবন গড়ি শান্তি পাই।বিদেশ যদি কখনও যাওসবার মূখে হাসি ফুটাওনিজের চিন্তা করনা তাইআমরা তোমায় কাছে চাই।কথা দিলাম বাবা তোমায়শেষ জীবনে আমরা সহায়বৃদ্ধাশ্রমে হবেনা ঠাইএটা ভেবে শান্তি পাই ।