মায়ের স্বাধীনতা—মোহাম্মদ রহমত আলী
দর্পণ টিভি লন্ডন
১৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
স্বাধীন হয়ে জন্ম নিলেও
কোন সময় স্বাধীন নয়
মায়ের কাজ শক্ত যত
পরকে আপন করতে হয়।
শিশুকালে মা জননী
পিতার ঘরে থাকতে হয়
মায়ের আদেশ পিতার নিষেধ
সব কিছুই মানতে হয়।
বিয়ের পর মায়ের যাত্রা
স্বামীর বাড়ী যখন হয়
পরিবারের আদেশ-নিষেধ
সেখানেও মানতে হয়।
ছেলে-মেয়ে বড় হলে
মা কিন্তুু স্বাধীন নয়
অনেক মা আছেন যারা
তাদের কথায় চলতে হয়।
শেষ জীবনে একা হলে
মায়ের কষ্ট বেড়ে যায়
ছেলের বউ ভাল হলে
সুখ শান্তি পাওয়া যায়।
এ ভূবনে জন্ম নিয়ে
মায়ের হলে কষ্ট
সে মায়ের প্রতি কেউ
হয়োনা কো রুষ্ট।