শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › স্থানীয় সংবাদ › জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ঈদ স্মাইল প্রজেক্টে ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে ফুড প্যাক বিতরণ

জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ঈদ স্মাইল প্রজেক্টে ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে ফুড প্যাক বিতরণ

icon
দর্পণ টিভি লন্ডন
জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ঈদ স্মাইল প্রজেক্টে ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে ফুড প্যাক বিতরণ

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার ও উইমেন এমপাওয়ার প্রজেক্টের যৌথ উদ্যোগে ঈদ স্মাইল প্রজেক্টের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার ১৪ মার্চ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের উন্দাপাড়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে উইমেন এমপাওয়ার প্রজেক্টের ৫০ জন প্রশিক্ষণার্থীর হাতে ঈদের উপহার হিসেবে ফুড প্যাক তুলে দেওয়া হয়।

জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও উইমেন এমপাওয়ার প্রজেক্টের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমবায় অফিস সিলেটের ডেপুটি রেজিস্ট্রার প্রশাসন বশির আহমেদ। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। নারীদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে তুলতে সমবায় অধিদপ্তর সব সময় সহযোগিতা করবে।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি ইউকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ মোসাহিদ এবং যুক্তরাজ্যের জিএসসি নর্থ ইস্ট রিজিওনের কোষাধ্যক্ষ আলহাজ আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী আহসান হাবিব এবং হাজি আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমির সহকারী শিক্ষক রোখসানা বেগম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিএসসি সিলেট চ্যাপ্টারের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রজেক্টের উপপরিচালক শারমিন কবির, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও প্রজেক্ট সদস্য রোকশানা আহমেদ পলি এবং সদস্য কয়ছর আহমদ কাওছার।

বক্তারা বলেন, জিএসসি ইউকে দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ঈদ স্মাইল প্রজেক্টের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার একটি প্রয়াস নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আরও খবর
জৈন্তাপুরে জনসেবার নতুন প্রত্যাশা, প্রশাসনিক নেতৃত্বে আবুল হাসনাত খাঁন
জৈন্তাপুরে জনসেবার নতুন প্রত্যাশা, প্রশাসনিক নেতৃত্বে আবুল হাসনাত খাঁন
জৈন্তাপুরে তেরো শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
জৈন্তাপুরে তেরো শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন
জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন
সালুটিকর ভূমি অফিসে সেবার মানে সন্তুষ্ট সেবাপ্রার্থীরা, আন্তরিকতায় প্রশংসিত তহসিলদার
সালুটিকর ভূমি অফিসে সেবার মানে সন্তুষ্ট সেবাপ্রার্থীরা, আন্তরিকতায় প্রশংসিত তহসিলদার
সারীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
সারীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান
নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান
আরিফুল হক চৌধুরী মানেই উন্নয়ন,সিলেট ৪ এখন বড় প্রত্যাশার কেন্দ্রে
আরিফুল হক চৌধুরী মানেই উন্নয়ন,সিলেট ৪ এখন বড় প্রত্যাশার কেন্দ্রে
তুবার বাবাকে তিন মাসের চিকিৎসায় রিহ্যাবে পাঠানো হলো
তুবার বাবাকে তিন মাসের চিকিৎসায় রিহ্যাবে পাঠানো হলো